গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
রান্নু, গোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) নতুন একটি পাঞ্জেগানা মসজিদের নির্মাণকাজ শুরু হয়েছে। গত ২০ জানুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে প্রশাসনিক ভবন–সংলগ্ন এলাকায় মসজিদ নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
নির্মাণকাজ শুরু হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মসজিদটি নিয়ে নানা আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়। ফেসবুকে দেওয়া বিভিন্ন পোস্টের মন্তব্যে কিছু শিক্ষার্থীকে নেতিবাচক প্রতিক্রিয়া জানাতে দেখা যায়।
কতিপয় শিক্ষার্থীর দাবি, বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্ল্যান অনুসরণ না করেই এই মসজিদ নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি তারা উল্লেখ করেন, গোবিপ্রবি ক্যাম্পাসে ইতোমধ্যেই দুটি মসজিদ রয়েছে। এমন অবস্থায় তৃতীয় একটি মসজিদের পেছনে অর্থ ব্যয় না করে সেই অর্থ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য উন্নয়নমূলক খাতে ব্যয় করার প্রস্তাব দেন তারা।
এ বিষয়ে ওঠা অভিযোগ ও বিতর্কের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হোসেন উদ্দিন শেখর বলেন, “প্রশাসনিক ভবন–সংলগ্ন যে মসজিদটি নির্মাণ করা হচ্ছে, তার সম্পূর্ণ অর্থায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে কেবল জায়গা প্রদান করছে, অর্থনৈতিক কোনো ব্যয় আমাদের নেই।”
তিনি আরও বলেন, “প্রশাসনিক ও একাডেমিক ভবন থেকে পূর্বে নির্মিত দুটি মসজিদের দূরত্ব তুলনামূলক বেশি হওয়ায় অনেক মুসল্লীর নিয়মিত নামাজ আদায়ে অসুবিধা হয়। সেই বিষয়টি বিবেচনা করেই নতুন এই মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
উপাচার্য জানান, নতুন মসজিদটিতে নারী ও পুরুষদের জন্য পৃথকভাবে নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে, যা আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থাপনার অংশ।
মাস্টারপ্ল্যান সংক্রান্ত অভিযোগ প্রসঙ্গে ড. হোসেন উদ্দিন শেখর বলেন, “মসজিদ নির্মাণের জন্য নির্ধারিত জায়গাটি বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্ল্যানের সম্পূর্ণ বর্হিভূত। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বিষয়টি পরীক্ষা করে দেখেছেন। ওই স্থানে অন্য কোনো স্থাপনা নির্মাণের পরিকল্পনা নেই। সুতরাং সেখানে মসজিদ নির্মাণে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা নয়।”
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক
- অপতথ্য ছড়িয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করছে: জামায়াত আমির
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- ব্যালট পেপার পৌঁছে যাচ্ছে প্রতিটি কেন্দ্রে
- নির্বাচন ও গণভোট নিয়ে সব প্রস্তুতি সম্পন্ন বললেন সিইসি
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- জবি ভিসির সিদ্ধান্তে বিপাকে শিক্ষার্থীরা
- জবির বাসে করে ঈদে বাড়ি ফিরবে শিক্ষার্থীরাঃ উপাচার্য
- ঢাবি ক ও চ ইউনিট পাস ১৩.০৫ ও ২.৫০ শতাংশ
- এবারও আতিথিয়তায় ভাসবে নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুরা
- বাহিরের খাতা কিনে পরীক্ষা দিচ্ছে কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা
- কবি নজরুল সরকারি কলেজে বিআরটিসি বাস উদ্বোধন
- নিয়োগে বাধা নেই ভিকারুননিসার নতুন অধ্যক্ষ ফওজিয়ার
- বিনামূল্যে কোর্স করার সুযোগ দিচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
- যেভাবে মার্কশীটসহ এইচএসসি`র ফল জানবেন
- জবিতে র্যাগিং বিড়ম্বনায় ইতিহাস বিভাগের পাঠদান স্থগিত
- সামাজিক মাধ্যমে সক্রিয় ৬৫ শতাংশ মাদ্রাসা শিক্ষার্থী
- প্রাথমিক বিদ্যালয়ে দেহ ব্যবসা!
- জবিতে স্বশরীরে ক্লাস নিতে অনিচ্ছুক শিক্ষকেরা
- ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লুঙ্গি মিছিল
- বিশ্বসেরা ২১ জন গবেষকের তালিকায় জবি শিক্ষক
