এমসিসির নতুন আইনে শেষ ওভার ও বানি হপ ক্যাচে বড় বদল
মাহাবুবুর রাহমান রাব্বি
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) খেলার প্রচলিত নিয়মে বড়সড় পরিবর্তন এনেছে। নতুন প্রকাশিত আইনে টেস্ট বা একাধিক দিনের ক্রিকেটে দিনের শেষ ওভারের নাটকীয়তা ধরে রাখতে আনা হয়েছে বদল। আগামী ২০২৬ সালের ১ অক্টোবর থেকে কার্যকর হতে যাওয়া এই আইনে মোট ৭৩টি গুরুত্বপূর্ণ পরিবর্তন ও ভাষাগত সংশোধন এনেছে এমসিসি।
দিনের শেষ ওভারে নতুন নিয়ম এতদিন টেস্ট বা প্রথম শ্রেণির ক্রিকেটে দিনের শেষ ওভারে উইকেট পড়লে সাধারণত খেলা সেখানেই শেষ করে দেওয়া হতো। কিন্তু নতুন নিয়মে বলা হয়েছে, দিনের শেষ ওভারে উইকেট পড়লেও খেলা বন্ধ হবে না। ওভারের বাকি বলগুলো সম্পন্ন করতে হবে এবং নতুন ব্যাটারকে ক্রিজে এসে সেই পরিস্থিতির মোকাবিলা করতে হবে।
এমসিসির ব্যাখ্যা, শেষ ওভারে উইকেট পড়লে ব্যাটিং দল নতুন ব্যাটার না নামিয়ে দিনের খেলা শেষ করার যে সুবিধা পেত, তা অন্যায্য। এতে ম্যাচের নাটকীয়তা নষ্ট হতো। নতুন নিয়মে পরিস্থিতি অনুকূলে থাকলে ওভার পূর্ণ করতেই হবে।বাউন্ডারি ক্যাচ ও ‘বানি হপ’ বাউন্ডারির ঠিক সীমানায় ফিল্ডারদের কসরত বা ‘বানি হপ’ ক্যাচে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
ফিল্ডার বাউন্ডারির বাইরে থেকে লাফিয়ে বল ভেতরে ঠেলে দিয়ে আবার মাঠে ঢুকে ক্যাচ ধরার যে কৌশল (বানি হপ) ব্যবহার করতেন, তা এখন কঠিন হবে। নতুন নিয়মে, বাউন্ডারির বাইরে থেকে এসে শূন্যে থাকা অবস্থায় ফিল্ডার মাত্র একবারই বল স্পর্শ করতে পারবেন। এরপর ক্যাচটি পূর্ণ করতে হলে তাকে অবশ্যই বাউন্ডারির ভেতরে থাকতে হবে।
ক্লাব ক্রিকেটে ল্যামিনেটেড ব্যাট উইলো কাঠের সংকট এবং ব্যাটের আকাশচুম্বী দাম কমাতে প্রাপ্তবয়স্কদের ক্লাব ক্রিকেটে ‘ল্যামিনেটেড’ বা জোড়া দেওয়া কাঠের ব্যাট (টাইপ ডি) ব্যবহারের অনুমোদন দিয়েছে এমসিসি। ২০১৭ সালে এটি শুধু জুনিয়র ক্রিকেটে বৈধ ছিল। তবে আন্তর্জাতিক ক্রিকেটে নয়, কেবল ঘরোয়া বা ক্লাব পর্যায়ে এই ব্যাট ব্যবহার করা যাবে।
হিট উইকেট ও ইনিংস ঘোষণা হিট উইকেটের সংজ্ঞায়ও এসেছে বদল। শট খেলার পর ভারসাম্য হারিয়ে কিছুক্ষণ পর স্টাম্পে পড়ে গেলেও ব্যাটার আউট হবেন। তবে ভারসাম্য ফেরানোর সময় ফিল্ডারের সঙ্গে ধাক্কা লেগে স্টাম্পে পড়লে আউট হবে না। এছাড়া ব্যাট হাত থেকে ছুটে সরাসরি স্টাম্পে লাগলে আউট, কিন্তু অন্য ফিল্ডার বা কিপারকে স্পর্শ করে স্টাম্পে লাগলে নট আউট।
অন্যদিকে, ম্যাচের শেষ ইনিংসে কোনো অধিনায়ক এখন থেকে আর ইনিংস ঘোষণা বা ‘ডিক্লেয়ার’ করতে পারবেন না। এমসিসি জানায়, নতুন এই আইনগুলো ২০২৬ সালের ১ অক্টোবর থেকে কার্যকর হবে। তবে আন্তর্জাতিক ম্যাচে এগুলো অন্তর্ভুক্ত হবে কি না, তা নিয়ে আইসিসির ক্রিকেট কমিটিতে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে। এমসিসির আইন ব্যবস্থাপক ফ্রেজার স্টুয়ার্ট জানান, আধুনিক ক্রিকেটের সঙ্গে তাল মেলাতেই ১৭৮৭ সাল থেকে চলে আসা আইনগুলো সময়োপযোগী করা হয়েছে।
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক
- অপতথ্য ছড়িয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করছে: জামায়াত আমির
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- পিঠের ব্যথায় অনিশ্চিত সাইফউদ্দিন
- জেনে নিন বঙ্গবন্ধু বিপিএলের পূর্ণাঙ্গ সময়সূচি
- এত সংকটে কখনও পড়েননি সাকিব
- বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচ টি সরাসরি সম্প্রচার
- স্ত্রীর পাশে থাকতে ভারত সফরে নেই তামিম
- ছেলেদের ক্রিকেটেও স্বর্ণ, রেকর্ড গড়ল বাংলাদেশ
- বিপিএলে ৪ দলের নতুন নাম ঘোষণা
- বুড়ো বয়সেও ব্যাটে ঝড় তুললেন রফিক : ৩৯ বলে ৮১ রান
- রাতেই মাঠে নামছে বার্সেলোনা-বায়ার্ন
- বিপিএল প্লেয়ার্স ড্রাফট: কে কোন দলে
- আজ জরুরি বোর্ড সভা বিসিবির
- কন্যা সন্তানের বাবা হলেন তামিম
- ভুলে গিয়েছিলাম মুশফিকের উচ্চতা কম : রিভিউ প্রসঙ্গে রোহিত
- টাইগারদের ভারত সফর অনিশ্চিত
- বাংলাদেশ-ভারত প্রথম টেস্ট আজ: ভারত-বাংলাদেশ স্কোয়ার্ড
