বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৫৮ মিনিট আগে, ০৪:৪৯ পিএম

অনলাইন সংস্করণ

৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় মাহিরা খান

ছবি: সংগৃহীত

দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছেন ৪১ বছর বয়সী এই অভিনেত্রী।

ছবিতে সাদা রঙের ঢিলেঢালা গাউন পরা মাহিরাকে এক হাতে পেট ধরে থাকতে দেখা যায়। ছবির সঙ্গে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘আমরা পরিকল্পনা করি, এরপর আসে আল্লাহর পরিকল্পনা।’ এর মাধ্যমে জীবনের নতুন অধ্যায়ের খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী।

মাহিরার পোস্ট প্রকাশের পরপরই তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন ও শুভকামনা জানাতে শুরু করেন।

অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে এটি দ্বিতীয় সন্তানের আগমন। তবে অনাগত সন্তানের সম্ভাব্য জন্মতারিখ বা এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পোস্টে জানাননি তিনি।

মাহিরা খান পাকিস্তানের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক ও দক্ষিণ এশীয় চলচ্চিত্র ও ওয়েবভিত্তিক কাজেও তিনি পরিচিতি পেয়েছেন।

মন্তব্য করুন