প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ
বিবাহবিচ্ছেদের পর সংগীতশিল্পী দিলশাদ নাহার কনাকে ঘিরে একাধিকবার নতুন প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। তবে এসব খবর বরাবরই অস্বীকার করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বর্তমান সম্পর্কের অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে কনা জানিয়েছেন, তিনি এখন ‘সুপার সিঙ্গেল’।
সাক্ষাৎকারে কনাকে প্রশ্ন করা হয়, তিনি নতুন কোনো প্রেমের সম্পর্কে জড়িয়েছেন—এমন খবর সত্যি কি না। জবাবে তিনি বলেন, ‘রিউমার। আমি এখন সুপার সিঙ্গেল।’
ভবিষ্যতে কেমন সঙ্গী চান—এমন প্রশ্নের জবাবে কনা বলেন, ‘আমি এমন একজন মানুষ চাই, যে আমাকে ভালোবাসবে। একদম কনার মতো আরেকজন মানুষ, যে শুধু আমার সঙ্গেই থাকবে।’
কনা আরও জানান, আগে তিনি মনে করতেন অনেক কিছু সহ্য ও মানিয়ে নেওয়ার ক্ষমতা তার একটি গুণ। তবে বন্ধুদের কেউ কেউ তাকে বলেছেন, এ কারণেই তার জীবনে সমস্যা তৈরি হয়। ভবিষ্যৎ সম্পর্কে তিনি এমন একজন মানুষ চান, যিনি তাকে ভালোবাসবেন এবং তার সঙ্গে থাকতে চাইবেন।
২০১৯ সালে গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কনা। ২০২৫ সালের ১৬ জুন তাদের ছয় বছরের দাম্পত্য জীবনের আনুষ্ঠানিকভাবে ইতি ঘটে।
বিবাহবিচ্ছেদের পর কনাকে ঘিরে নতুন সম্পর্কের নানা গুঞ্জন ছড়ালেও তিনি সেগুলোকে গুজব বলে জানিয়েছেন। সাম্প্রতিক সাক্ষাৎকারেও নিজের বর্তমান অবস্থান পরিষ্কার করে কনা বলেন, তিনি এখন কোনো সম্পর্কে নেই।
মন্তব্য করুন