প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ
ঢাকা, নির্বাচন ডেস্ক: স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন প্রাথমিকভাবে ৭ ধাপে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সম্ভাব্য সময়সূচি অনুযায়ী, প্রথম ধাপের ভোট হবে ১২ নভেম্বর।
সোমবার কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান।
এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন সোমবার সকালে সভা করে। সভা শেষে সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে প্রাক-প্রস্তুতিমূলক সভা হয়েছে এবং প্রাথমিকভাবে সাত ধাপে ভোট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিকেলে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে তিনি জানান, দেশের প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে সাত ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইসির দেওয়া সম্ভাব্য সময়সূচি অনুযায়ী—
সানাউল্লাহ জানান, প্রথম ধাপে ৮০ উপজেলার ইউনিয়ন পরিষদে ভোটের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে।
তবে নির্বাচন কমিশন যে সময়সূচি জানিয়েছে, তা এখনো সম্ভাব্য সময়সূচি। আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
মন্তব্য করুন