তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৫৮ মিনিট আগে, ০৬:১৮ পিএম

অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৬১

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৬১ জন।

রোববার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ১৪৯ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রাম ও খুলনা বিভাগে দুজন করে এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।

এদিকে নতুন রোগী ভর্তি হওয়ায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৮৩৭ জনে

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত রোগীদের বিভাগভিত্তিক সংখ্যা এবং বর্তমানে কতজন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন—সে বিষয়ে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।

মন্তব্য করুন