শহিদুল ইসলাম, দুবাই প্রতিনিধি

প্রকাশিত: ৪৯ মিনিট আগে, ১২:০৯ পিএম

অনলাইন সংস্করণ

নতুন স্বাদের প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু ঢাকা ফুড স্টাফের

ছবি: দৈনিক তরুণ কণ্ঠ

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের দেরা এলাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ঢাকা ফুডস্টাফ। Green Dhaka Foodstuff Trading LLC-এর উদ্যোগে প্রতিষ্ঠিত নতুন এই প্রতিষ্ঠানটি স্থানীয় ক্রেতাদের জন্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, তাজা শাকসবজি, ফলমূলসহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় পণ্য সরবরাহের লক্ষ্য নিয়ে কার্যক্রম শুরু করেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির মালিক নাজমুল হাসান মিন্টু ও বিলাল হোসেন। উদ্বোধনকে কেন্দ্র করে মালিকপক্ষ, কর্মকর্তা-কর্মচারী, শুভাকাঙ্ক্ষী ও প্রবাসীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাজী নূর, আফরোজ, বকুল, সুমাইয়া, শারমিন, আরিফ, আফরোজ হোসেন, মোস্তাকিন হোসেন, রিফাত, সুমাইয়াসহ আরও অনেকে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই'র সম্মানিত সভাপতি সিরাজুল হক ও সাধারণ সম্পাদক সারোয়ার উদ্দিন রনি।

মালিকপক্ষ জানায়, গ্রাহকদের সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানসম্মত পণ্য ও উন্নত সেবা নিশ্চিত করার সর্বাত্মক চেষ্টা থাকবে। পাশাপাশি ক্রেতাদের সুবিধার্থে রাখা হয়েছে ফ্রি হোম ডেলিভারি সুবিধা।

দুবাইয়ে বসবাসরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীদের দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য সহজে সরবরাহের মাধ্যমে ‘ঢাকা ফুডস্টাফ’ স্থানীয় বাজারে একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান তৈরি করতে চায়।

শুভ উদ্বোধনকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির মালিকপক্ষ, কর্মকর্তা-কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করে। নতুন এই প্রতিষ্ঠানের সফলতা, সমৃদ্ধি ও উত্তরোত্তর অগ্রগতি কামনা করেছেন উপস্থিত অতিথি ও শুভাকাঙ্ক্ষীরা।

মন্তব্য করুন