জাহাঙ্গীর আলম গাইবান্ধা

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৩:১২ পিএম

অনলাইন সংস্করণ

গোবিন্দগঞ্জ থানায় চুরি করতে গিয়ে যুবক আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় চুরি করতে গিয়ে জাহিদ হাসান (৩০) নামে এক যুবক আটক হয়েছে। 

শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬ইং) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আটক জাহিদ গোবিন্দগঞ্জ পৌরসভার গোরস্থানপাড়া এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, (শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬ইং) রাত ৯টার দিকে জাহিদ থানা ভবনে প্রবেশ করে নিচতলায় টয়লেটের পানির ট্যাপ খুলে চুরি করে নিয়ে যাচ্ছিল। এসময় তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাকে আটকে জিজ্ঞাসাবাদ করে। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে পানির ট্যাপ পাওয়া যায়।

গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুরির ঘটনাটি স্বীকার করে। এ ঘটনায় গতকাল (রবিবার ১০/০৯/২০২৬ইং তারিখে ) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন