তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৫ মিনিট আগে, ০৮:২৬ পিএম

অনলাইন সংস্করণ

২৯ দিনে ২৬৭ কোটি ডলার রেমিট্যান্স, প্রবৃদ্ধি ২২ শতাংশের বেশি

চলতি বছরের আগস্ট মাসের প্রথম ২৯ দিনে দেশে ২৬৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩২ হাজার ৮২৮ কোটি ৭০ লাখ টাকা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এই হিসাব করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্টের শেষ তিন দিনে, বৃহস্পতিবার থেকে শনিবার, দেশে ২ হাজার ৬৩২ কোটি ২০ লাখ টাকা সমপরিমাণ প্রবাসী আয় এসেছে।

গত বছরের আগস্টের প্রথম ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ২০ লাখ ডলার। সেই হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২২ দশমিক ৩০ শতাংশ।

এদিকে চলতি অর্থবছরের শুরু থেকে ২৯ আগস্ট পর্যন্ত দেশে মোট ৫৫২ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৪৬৬ কোটি ডলার।

অর্থাৎ, চলতি অর্থবছরের একই সময়ের তুলনায় এবার প্রবাসী আয় বেড়েছে ৮৬ কোটি ৭০ লাখ ডলার। প্রবাসী আয় বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহেও ইতিবাচক প্রভাব পড়ছে।

মন্তব্য করুন