প্রকাশিত: ২৯ আগষ্ট, ২০২৬, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ
বিদ্যুতের ঘাটতি সামাল দিতে শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যার সর্বোচ্চ চাহিদার সময়ে সারাদেশে ২ হাজার ৭০৩ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হতে পারে। অঞ্চলভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি লোডশেডিংয়ের আশঙ্কা রয়েছে ঢাকায়।
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে।
পিজিসিবির পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যার পিক সময়ে ঢাকায় সর্বোচ্চ ৬৯৮ মেগাওয়াট লোডশেডিং হতে পারে। রাজধানীর পর ময়মনসিংহ ও খুলনা অঞ্চলে ৩৫০ মেগাওয়াট করে লোডশেডিংয়ের আশঙ্কা রয়েছে।
এ ছাড়া কুমিল্লা অঞ্চলে ৩১৫, রাজশাহীতে ৩০০ এবং রংপুরে ২৫০ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।
অন্যদিকে চট্টগ্রাম অঞ্চলে ১৯০, সিলেটে ১৫০ এবং বরিশালে ১০০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হতে পারে বলে জানিয়েছে পিজিসিবি।
অঞ্চলভিত্তিক হিসাবে দেখা যায়, সন্ধ্যার পিক সময়ে সবচেয়ে বেশি বিদ্যুৎ ঘাটতির মুখে পড়তে পারে ঢাকা। এরপর ময়মনসিংহ ও খুলনা, কুমিল্লা এবং রাজশাহী অঞ্চলে তুলনামূলক বেশি লোডশেডিং হওয়ার আশঙ্কা রয়েছে।
পিজিসিবির তথ্য বলছে, বিদ্যুতের চাহিদা ও সরবরাহের ব্যবধানের কারণে শনিবার সন্ধ্যায় দেশের সব অঞ্চলেই কমবেশি লোডশেডিংয়ের চাপ থাকতে পারে।
মন্তব্য করুন