তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:২৩ পিএম

অনলাইন সংস্করণ

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও আন্তর্জাতিক সম্পর্ক এবং প্রবাসীবিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকায় চীনা দূতাবাসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়। তার ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে জানানো হয়, সাক্ষাৎকালে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক বিভিন্ন বিষয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যু নিয়ে আলোচনা হয়।

বৈঠকে উভয় পক্ষ সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে নিজেদের মতামত তুলে ধরে। আঞ্চলিক স্থিতিশীলতা, অভিন্ন উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়।

এনসিপির প্রতিনিধিদলে আরও ছিলেন দলের আন্তর্জাতিক সেলের ইনচার্জ আলাউদ্দিন মোহাম্মদ, পূর্ব এশিয়া ডেস্কের প্রধান মাহবুব আলম, ইউরোপীয় ইউনিয়ন ডেস্কের প্রধান নাভিদ নওরাজ শাহ এবং জয়েন্ট চিফ কো-অর্ডিনেটর মঞ্জিলা ঝুমা।

মন্তব্য করুন