সামাজিক মাধ্যমে সক্রিয় ৬৫ শতাংশ মাদ্রাসা শিক্ষার্থী
অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৯ জুন ২০১৯
মাদ্রাসা শিক্ষার্থীদের ওপর করা এক সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে, তাদের মধ্যে ৬৫ শতাংশ সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে সক্রিয়।
আর এই শিক্ষার্থীদের সিংহ ভাগই সামাজিক মাধ্যম ব্যবহার করেন মোবাইল ফোনের মাধ্যমে। যদিও বাংলাদেশের অনেক মাদ্রাসাতেই কর্তৃপক্ষ মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ রাখে।
এই জরিপটি চালিয়েছে বেসরকারি সংস্থা মুভ ফাউন্ডেশন।
সংস্থার প্রতিষ্ঠাতা সাইফুল হক বলেছেন, বাংলাদেশের ১২টি জেলার কওমি ও আলিয়া মাদ্রাসার ৮২৫ জন শিক্ষার্থীদের ওপর এ জরিপ করা হয়েছে।
কেন এই জরিপ
মুভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাইফুল হক জানিয়েছেন, "জরিপের মূল উদ্দেশ্য ছিল দেশের কওমি এবং আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা কিভাবে সামাজিক মাধ্যম ব্যবহার করে সেটা জানা।
সেই সঙ্গে কোন বিষয়গুলোতে তারা আগ্রহী, তারা কী ধরণের পোস্ট দেয় বা শেয়ার করে, উগ্রবাদ ও সাইবার অপরাধ সংক্রান্ত বিষয় সম্পর্কে তাদের কতটা ধারণা আছে, সে সম্পর্কে ধারণা পেতে চেয়েছি আমরা।
তিনি জানিয়েছেন, যেহেতু সাধারণ মাধ্যম শিক্ষার্থীদের সঙ্গে মাদ্রাসা শিক্ষার্থীদের সামাজিক, অর্থনৈতিক ও পারিবারিক কাঠামোতে পার্থক্য আছে, সে কারণে সামাজিক মাধ্যমে তাদের আচরণও ভিন্ন হয়।
সাধারণ মাধ্যম শিক্ষার্থীদের সঙ্গে পার্থক্য
মিঃ হক জানিয়েছেন, "মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ মাধ্যম শিক্ষার্থীদের প্রথম পার্থক্যই হচ্ছে, কম্পিউটার বা মোবাইল বা ট্যাব ব্যবহারের অপ্রতুলতা।
অর্থাৎ একজন সাধারণ মাধ্যম শিক্ষার্থীর হয়তো বাড়িতে বা স্কুলে কম্পিউটার থাকে, অথবা পরিবারে স্মার্টফোন থাকে, যেটা মাদ্রাসা শিক্ষার্থীদের ক্ষেত্রে অনেক কম, কোথাও বা একেবারেই নেই।"
"আমরা দেখেছি, মাদ্রাসা শিক্ষার্থীদের ৬৫ শতাংশই সামাজিক মাধ্যমে সক্রিয়।
তাদের মধ্যে ৬৩ শতাংশ মোবাইল ফোন বা ট্যাবের মাধ্যমে সামাজিক মাধ্যম ব্যবহার করেন। এছাড়া ১২ শতাংশ কম্পিউটারে, পাঁচ শতাংশ ইউনিয়ন ডিজিটাল সেন্টারে, এবং পাঁচ শতাংশ সাইবার ক্যাফেতে যায় ফেসবুক ব্যবহারের জন্য।"
যেহেতু মাদ্রাসাগুলোর ভেতরে মোবাইল ফোন ব্যবহারে কড়াকড়ি রয়েছে, শিক্ষার্থীরা এ ক্ষেত্রে গোপনীয়তার আশ্রয় নেয়।
সামাজিক মাধ্যমে কী খোঁজেন মাদ্রাসা শিক্ষার্থীরা?
মুভ ফাউন্ডেশন ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, রাজশাহী, সিলেট, হবিগঞ্জ, বরিশাল, ভোলা, গাইবান্ধা এবং পঞ্চগড়ের ৩৬টি কওমি ও আলিয়া মাদ্রাসায় এই জরিপ চালিয়েছে।
মিঃ হক জানিয়েছেন, এক্ষেত্রে তারা দেখেছেন মাদ্রাসা শিক্ষার্থীদের মূল আগ্রহের বিষয়ের মধ্যে রয়েছে ধর্মীয় ও সামাজিক বিভিন্ন ইস্যু সম্পর্কে জানা।
এছাড়া বিনোদন এবং খেলাধুলার খবর নিয়েও আগ্রহী তারা।
"আমাদের একটা প্রচলিত ধারণা আছে যে, মাদ্রাসার শিক্ষার্থীরা উগ্রবাদে আগ্রহী হবে।
যদিও অল্প সংখ্যক শিক্ষার্থীর ওপর জরিপ চালানো হয়েছে, কিন্তু জরিপে আমরা তেমনটা দেখতে পাইনি।
জরিপে অংশগ্রহণকারীদের ৬৫ শতাংশ শিক্ষার্থী কৌতূহল থেকে সামাজিক মাধ্যম ব্যবহার করেন।"
এই শিক্ষার্থীদের মধ্যে ৬৭ শতাংশ ধর্মীয় শিক্ষা বা ধর্ম সংক্রান্ত বিষয়ের প্রতি আগ্রহী।
এছাড়া ১৫ শতাংশ শিক্ষার্থী খেলাধুলা, ১১ শতাংশ শিক্ষার্থী বিনোদন, এবং সাত শতাংশ শিক্ষার্থী রাজনৈতিক বিষয়ের প্রতি আগ্রহী।
"তবে ইন্টারেস্টিং বিষয় হলো, কওমি মাদ্রাসার ছাত্রীদের মধ্যে ৯৬ শতাংশই ধর্মীয় শিক্ষামূলক বিষয়ে আগ্রহী।"
কী ধরণের বিষয় শেয়ার করে শিক্ষার্থীরা
ঢাকার গাজীপুরের একটি মাদ্রাসার আলীম পরীক্ষার্থী একজন ছাত্রী জানিয়েছেন, সামাজিক মাধ্যম ব্যবহার করলেও সাধারণত তিনি বা তার বন্ধুরা চেষ্টা করেন কোন পোষ্ট শেয়ার না করতে।
"যদি কখনো করি, তাহলে বেশির ভাগ সময় সেটা হয় আমাদের জীবন ও আচার আচরণ সম্পর্কে আমাদের ধর্মে কী বলা হয়েছে, সে সংক্রান্ত কিছু।
অথবা কোন উল্লেখযোগ্য ব্যক্তিত্বের কোন উক্তি যদি পাই, তাহলে আমরা পোষ্ট করি।"
মুভ ফাউন্ডেশনের মিঃ হক জানিয়েছেন, জরিপে তারা দেখেছেন শিক্ষার্থীরা সবচেয়ে বেশি শেয়ার করে ধর্মীয় শিক্ষামূলক বা ধর্ম সংক্রান্ত বিষয়াবলী।
"জরিপে অংশ নেয়া শিক্ষার্থীদের বেশিরভাগই সাইবার ক্রাইম সংশ্লিষ্ট বিষয় যেমন অপপ্রচার, উগ্রবাদের উস্কানি বা প্রচারণা এবং কারো চরিত্র হনন এ বিষয়গুলো সম্পর্কে তাদের ধারণা খুব কম।
এসবের জন্য যে একটি আইন আছে, এবং সে আইনের অধীনে এ ধরণের অপরাধের জন্য যে বিচার হতে পারে, সেটা সম্পর্কে তারা খুব সামান্যই জানে।" বিবিসি
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- জবি ভিসির সিদ্ধান্তে বিপাকে শিক্ষার্থীরা
- জবির বাসে করে ঈদে বাড়ি ফিরবে শিক্ষার্থীরাঃ উপাচার্য
- ঢাবি ক ও চ ইউনিট পাস ১৩.০৫ ও ২.৫০ শতাংশ
- এবারও আতিথিয়তায় ভাসবে নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুরা
- বাহিরের খাতা কিনে পরীক্ষা দিচ্ছে কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা
- কবি নজরুল সরকারি কলেজে বিআরটিসি বাস উদ্বোধন
- নিয়োগে বাধা নেই ভিকারুননিসার নতুন অধ্যক্ষ ফওজিয়ার
- বিনামূল্যে কোর্স করার সুযোগ দিচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
- যেভাবে মার্কশীটসহ এইচএসসি`র ফল জানবেন
- জবিতে র্যাগিং বিড়ম্বনায় ইতিহাস বিভাগের পাঠদান স্থগিত
- সামাজিক মাধ্যমে সক্রিয় ৬৫ শতাংশ মাদ্রাসা শিক্ষার্থী
- প্রাথমিক বিদ্যালয়ে দেহ ব্যবসা!
- জবিতে স্বশরীরে ক্লাস নিতে অনিচ্ছুক শিক্ষকেরা
- ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লুঙ্গি মিছিল
- বিশ্বসেরা ২১ জন গবেষকের তালিকায় জবি শিক্ষক
