উত্তরে আশাবাদী আতিক, দক্ষিণে আসতে পারে পরিবর্তন
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৯
ঢাকার দুই সিটি করপোরেশনের তফসিল ঘোষণার পরপরই সংশ্লিষ্টদের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। কারা প্রার্থী হচ্ছেন, এ নিয়ে কৌতূহল বেড়েছে উভয় দলে। এ নিয়ে সর্বত্রই চলছে আলোচনা-সমালোচনা। উত্তর সিটিতে প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা খুব একটা নেই; বরং দক্ষিণে নতুন প্রার্থী মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী। ঘোষণার পরপরই নেতাকর্মীদের মধ্যে সিটি নির্বাচনের একটা আমেজও বিরাজ করছে।
নির্বাচন কমিশনের তফসিল অনুসারে দুই সিটির নির্বাচন আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার পরপরই মনোনয়নপ্রত্যাশীদের ছবিসহ পোস্টারে ছেয়ে গেছে ঢাকা শহর।
দলের মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন প্রার্থীরা। এ বিষয়ে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পরপরই আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুই সিটিতে মেয়র পদে মনোনয়নপ্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ ডিসেম্বর থেকে ফরম বিতরণ শুরু হয়ে চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করা যাবে। দলটি ২৭ ডিসেম্বর বিকেল ৫টার মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। ২৮ ডিসেম্বর গণভবনে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় যাচাই-বাছাই করে দুই সিটির চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করবে আওয়ামী লীগ।
এর পর থেকেই আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের দলীয় কার্যালয়ে যাতায়াত বেড়েছে। রাজনীতিক, পেশাজীবী ও ব্যবসায়ীদের মধ্য থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করলেও গুঞ্জন রয়েছে, বর্তমানে দায়িত্ব পালনকারী দুই মেয়রই আওয়ামী লীগের মনোনয়ন পেতে পারেন।
ঢাকা উত্তর সিটিতে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা কম। মেয়র নিজেও আশাবাদী এবারের মনোনয়ন নিয়ে।
বর্তমান মেয়র আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘যদি দল আমাকে মনোনয়ন দেয়, আমি নির্বাচন করব। আমি অল্প সময় পেয়েছি। আবারও নির্বাচিত হলে পারলে শহরের যানজট, বর্জ্য ব্যবস্থাপনা, গণপরিবহন নিয়ে কাজ করব। নিজের বাকি পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারব।’
তবে স্বল্প সময়ে চোখে পড়ার মতো কিছু করতে পারেননি আতিকুল ইসলাম। ঢাকা উত্তরের সাবেক মেয়র প্রয়াত আনিসুল হক অসমাপ্ত যেসব কাজ রেখে গেছেন, সেগুলোও এগিয়ে নিতে ব্যর্থ হয়েছেন। আতিকুল ইসলাম ছাড়াও আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় রয়েছেন আওয়ামী লীগের সদ্য বিদায়ী কমিটির কেন্দ্রীয় সদস্য মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সভাপতি এ কে এম রহমত উল্লাহ ও ফয়সাল আহসান।
তবে দক্ষিণ সিটিতে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের কারণে অনেকটাই মাইনাসে রয়েছেন সাঈদ খোকন। কমিশন-বাণিজ্য, ঢাকা মহানগর দক্ষিণে আওয়ামী লীগে গ্রুপিং তৈরিসহ নানা অভিযোগের কারণে বিভিন্ন সময়ে নেতিবাচক সংবাদের শিরোনামও হয়েছেন তিনি। মনোনয়ন ইস্যুতে তাই আলোচনায় উঠে আসে ঢাকা-১০ আসনের সাংসদ শেখ ফজলে নূর তাপসের নাম। তবে তাঁর ঘনিষ্ঠজন সূত্র বলছে, সংসদ সদস্যপদ ছেড়ে সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে তিনি আগ্রহী নন।
এ ছাড়া আলোচনায় রয়েছেন অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু। তিনি সদ্য ঘোষিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইন সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় আরো রয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নির্বাচিত সভাপতি আবু আহম্মেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, এফবিসিসিআইর সাবেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।
আওয়ামী লীগের আইন সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু বলেন, ‘মানুষ পরিবর্তন চায়। আমার বিশ্বাস, আমি দলের মনোনয়ন পাব। সেভাবে প্রস্তুতি নিচ্ছি। যানজটমুক্ত সুন্দর একটি নগর তৈরিতে যা কিছু প্রয়োজন, আমি তা-ই করব। শিশুদের জন্য খেলার মাঠ, পার্কগুলো দখলমুক্ত, নগর নাগরিকদের মৌলিক চাহিদাগুলো সহজতর করাই আমার মূল লক্ষ্য।’
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর এবং মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ১০ জানুয়ারি। আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি। ওই দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের দুই সিটিতেই ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- আওয়ামী লীগের নেতৃত্বে আসলেন যারা
- পল্টন থানা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মোঃ আল-আমিন
- সংরক্ষিত মহিলা আসনে
লাকসামের রিনা আলম আ’লীগের মনোনয়ন প্রত্যাশী - বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন আজ
- সরকারের কূটকৌশলে নেত্রী জেলে, নেতা বিদেশে: মির্জা আব্বাস
- সাংসদ মঈন উদ্দীন খান বাদল আর নেই
- যেভাবে উত্থান সাদেক হোসেন খোকার
- বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে কাজ করছে আওয়ামী লীগ : শেখ হাসিনা
- ঢাকা মহানগর আ.লীগের নেতৃত্বে আসছেন যাঁরা
- আবরার হত্যা ছাত্রলীগেরও কাউকে ছাড় দেয়া হয়নি: ওবায়দুল কাদের
- উত্তরে আশাবাদী আতিক, দক্ষিণে আসতে পারে পরিবর্তন
- ৬০ নাম্বারের পরীক্ষা দিয়ে পাস করলেই হওয়া যাবে ছাত্রলীগ নেতা
- তারেক আতঙ্কে ব্যবসায়ীরা
