মনিরুল সিন্ডিকেটের হিসাবে হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণ!
প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের সিন্ডিকেট এক হাজার কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ করেছে বলে প্রমাণ পাওয়া গেছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তার নামে এনজিও খুলে সমুদয় টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।
শুধু তা-ই নয়, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে উপার্জিত অর্থ আত্মসাতে তিনি নিজের পরিবার, শ্যালক ও নিকটাত্মীয়দের ব্যাংক হিসাব ব্যবহার করে সেই অর্থ বৈধ করার চেষ্টা করেছেন। অনুসন্ধানে দেখা গেছে, মনিরুল ইসলাম সিন্ডিকেটের অংশ হিসেবে তার স্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানা, তার শ্যালক রেজাউল আলম শাহীন, শ্যালকের স্ত্রী সানজিদা খানম টুম্পাসহ ঘনিষ্ঠ আত্মীয়রা এই দুর্নীতির নেতৃত্ব দিয়েছেন।
একসময়ের প্রভাবশালী অতিরিক্ত আইজিপির বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সন্ধানে ইতোমধ্যে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের গোয়েন্দা অনুসন্ধান ও ঢাকা পোস্টের অনুসন্ধানে মনিরুল ইসলামের বিগত ১০ বছরে নাটকীয় উত্থান এবং অভিযোগগুলোর সত্যতা মিলেছে।
মনিরুল ইসলাম, তার স্ত্রী সায়লা ফারজানা, শ্যালক রেজাউল আলম শাহীন, শ্যালিকা সাদিয়া, শাহিনের স্ত্রী সানজিদা খানম টুম্পা ও টুম্পার ভাই দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্টদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে এক হাজার কোটি টাকার বেশি লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া, কুয়েত সোসাইটি ফর রিলিফ ও শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল নামের দুটি এনজিও’র অনুদান দেখিয়ে প্রায় ৯০০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে
অনুসন্ধানে দেখা গেছে, মনিরুল ইসলাম, তার স্ত্রী সায়লা ফারজানা, শ্যালক রেজাউল আলম শাহীন, শ্যালিকা সাদিয়া, শাহিনের স্ত্রী সানজিদা খানম টুম্পা ও টুম্পার ভাই দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্টদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে এক হাজার কোটি টাকার বেশি লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া, কুয়েত সোসাইটি ফর রিলিফ ও শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল নামের দুটি এনজিও’র অনুদান দেখিয়ে প্রায় ৯০০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।
পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলাম ও তার স্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানা/ফাইল ছবি
শুধু এনজিও নয়, ব্যক্তিগত ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাবেও জমা হয়েছে হাজার হাজার কোটি টাকা। ওই অর্থ একদিকে এসেছে বিদেশি দাতাদের কাছ থেকে, অন্যদিকে শ্যালক-শ্যালিকা ও ঘনিষ্ঠজনদের বিভিন্ন হিসাবে স্থানান্তরিত হয়েছে। যার সর্বশেষ চিত্র হলো লুটপাট!
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে যে মনিরুল ইসলাম এবং তার স্ত্রী সায়লা ফারজানা বিধিবহির্ভূতভাবে অর্থ উপার্জন করে সেই টাকা মনিরুলের শ্যালক রেজাউল আলম শাহীন, এস এস এন্টারপ্রাইজ, তানভীর ডেইরি ফার্মসহ বিভিন্ন নামে পরিচালিত ব্যাংক হিসাবে স্থানান্তর করে আত্মসাৎ এবং মানিলন্ডারিং আইনে অপরাধ করেছেন। অপরদিকে, সন্দেহজনক এনজিও প্রতিষ্ঠান কুয়েত সোসাইটি ফর রিলিফ (কেএসআর) ও শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের হিসাব থেকে এস এস এন্টারপ্রাইজের হিসাবে বড় অঙ্কের অর্থ জমা ও উত্তোলনের প্রমাণ পাওয়া গেছে। তাদের ব্যাংকের নথিপত্রসহ সংশ্লিষ্ট অন্যান্য নথিপত্র সংগ্রহের কাজ চলমান রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন ঢাকা পোস্টকে বলেন, ‘অনুসন্ধান চলমান অবস্থায় অভিযোগের সত্যতা সম্পর্কে মন্তব্য করা যায় না। অনুসন্ধান কর্মকর্তা তথ্য-প্রমাণসহ প্রতিবেদন জমা দিলে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’
গোয়েন্দা অনুসন্ধান ও নথিপত্র যা বলছে—
মনিরুল ইসলামের নামে ৮টি হিসাব, হাজার কোটি লেনদেন
এসবির সাবেক প্রধান মনিরুল ইসলামের নামে আটটি হিসাব পরিচালনার তথ্য পাওয়া গেছে। তিনি শ্যালক রেজাউল আলম শাহিনের মাধ্যমে সব লেনদেন করতেন।
মনিরুল ইসলাম কুয়েত সোসাইটি ফর রিলিফ (কেএসআর) ও শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল নামের দুটি এনজিও নিয়ন্ত্রণ করতেন। গত সাত বছরে মধ্যপ্রাচ্যভিত্তিক এই দুটি এনজিও রোহিঙ্গাদের খাদ্য সহায়তা ও পুনর্বাসনের নামে হাজার হাজার কোটি টাকা অনুদান এনেছে। এস এস এন্টারপ্রাইজের লেনদেনের ধরন এবং প্রতিষ্ঠানটির হিসাবে এনজিও দুটি থেকে বড় অঙ্কের অর্থ জমা ও বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তরের প্রমাণ পাওয়া গেছে।
বাংলাদেশ পুলিশের সাবেক এসবি-প্রধান মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব। তার ঢাকা ব্যাংক পিএলসির বৈদেশিক বাণিজ্য শাখায় ২০২৪ সালে দুই দফায় তার ভাইয়ের কমার্শিয়াল ব্যাংকের হিসাব থেকে ১৫ লাখ ও ২০ লাখ টাকা জমা হয়। যদিও লিখিত বক্তব্যে সায়লা দাবি করেছেন, তার ছেলে অনন্য ইসলামের ইংল্যান্ডে পড়াশোনার জন্য ভিসা পাওয়ার সুবিধার্থে এই অর্থ হিসাবে জমা করা হয়েছিল।
এছাড়া অভিযোগ রয়েছে যে মনিরুল ইসলাম রাজধানীর মিরপুর ও উত্তরায় ৫০টির বেশি ফ্ল্যাট কিনেছেন, যা তার স্ত্রী ও শ্যালকের নামে রয়েছে।
এসবির সাবেক প্রধান মনিরুল ইসলামের সিন্ডিকেট এক হাজার কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ করেছে বলে অভিযোগ/ফাইল ছবি
শ্যালকের স্ত্রী টুম্পার ব্যাংক হিসাবে ১১.৭০ কোটি টাকা জমা
মনিরুল ইসলামের শ্যালকের স্ত্রী সানজিদা খানম টুম্পা। তার নামে ২০২০ সালে কমিউনিটি ব্যাংক পিএলসির হিসাবে ১১.৭০ কোটি টাকা জমা হয় এবং প্রায় সমপরিমাণ টাকা উত্তোলনও করা হয়। অনুসন্ধানে একজন গৃহিণীর হিসাবে স্বল্প সময়ে ২৩.৫০ লাখ টাকার চারটি ডিপিএস এবং ৬.২১ কোটি টাকার তিনটি এফডিআর থাকা অস্বাভাবিক বলে মনে হয়েছে।
সানজিদা খানম টুম্পার বিভিন্ন লেনদেনের মধ্যে রয়েছে— তার নামে সাউথইস্ট ব্যাংকের মিরপুর শাখায় পরিচালিত হিসাবে ২০২০ সালের জুন মাসে ১.১৫ কোটি টাকা জমা হয়। এই অর্থ তার স্বামীর মালিকানাধীন এস এস এন্টারপ্রাইজের নামে পরিচালিত কমার্শিয়াল ব্যাংক অব সিলনের হিসাব থেকে এসেছে। ওই বছরের ২৮ জুন টুম্পার নামে পরিচালিত কমিউনিটি ব্যাংকের হিসাবে ছয়টি লেনদেনের মাধ্যমে ১.৩৬ কোটি টাকা স্থানান্তরের তথ্যও পাওয়া গেছে।
এছাড়া, একই মাসে কমিউনিটি ব্যাংকে টুম্পার হিসাবে মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানার বোন সাদিয়া আহম্মেদের হিসাব থেকে ৫৭ লাখ টাকা জমা হয়। ওই টাকাসহ টুম্পার নামে কমিউনিটি ব্যাংকে দুই কোটি টাকা স্থায়ীভাবে জমা হয়। এরপর ২০২২ সালে টুম্পার নামের ওই হিসাবে ঢাকা ব্যাংক থেকে ৪৫ লাখ ৪৬ হাজার টাকা, শাহিনের বোন সাদিয়ার হিসাব থেকে ১৫ লাখ ৪৩ হাজার টাকা এবং তার সাউথইস্ট ব্যাংকের হিসাব থেকে ৬৩ লাখ ৫১ হাজার টাকা জমা হয়। সব অর্থ উত্তোলন করে দুই কোটি টাকার এফডিআর করা হয়।
প্রাথমিকভাবে মনে হয়েছে যে মনিরুল ইসলাম এবং তার স্ত্রী সায়লা ফারজানা বিধিবহির্ভূতভাবে অর্থ উপার্জন করে সেই টাকা শ্যালক শাহীন, এস এস এন্টারপ্রাইজ, তানভীর ডেইরি ফার্মসহ বিভিন্ন নামে পরিচালিত ব্যাংক হিসাবে স্থানান্তর করে আত্মসাৎ এবং মানিলন্ডারিং আইনে অপরাধ করেছেন
দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক)
২০২৪ সালের বিভিন্ন সময়ে সানজিদা খানম টুম্পার নামে ঢাকা ব্যাংকের হিসাবে এফডিআর নগদায়নের মাধ্যমে ৭৮ লাখ ৯৪ হাজার টাকা জমা হয় এবং সেই অর্থ থেকে ৭৫ লাখ টাকা টুম্পার ভাই দেলোয়ার হোসেনের মালিকানাধীন প্রতিষ্ঠান উপমা ইন্টারন্যাশনালের হিসাবে স্থানান্তরের তথ্যও পাওয়া গেছে।
শ্যালক শাহীনের ব্যাংক হিসাবেও কোটি কোটি টাকা লেনদেন
পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলামের শ্যালক রেজাউল আলম শাহীন। তার নামে কমিউনিটি ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক অব সিলন ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ১১টি হিসাব পরিচালনার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে কমার্শিয়াল ব্যাংক অব সিলনে তিন কোটি ৫২ লাখ টাকার দুটি এফডিআরসহ মোট প্রায় সাত কোটি টাকা মিলেছে। এছাড়া, তার অন্যান্য হিসাবের মধ্যে কমার্শিয়াল ব্যাংক অব সিলনের আরেক হিসাবে ঋণের দুই কোটি টাকা পাওয়া গেছে। যা বিভিন্ন সময়ে জনৈক মো. গোলাম কিবরিয়ার নামে ইস্যু করে দেড় কোটি টাকায় জমি ক্রয়ের তথ্য মিলেছে।
২০২১ থেকে ২০২৪ সালের বিভিন্ন সময়ে তার প্রতিষ্ঠান মেসার্স এস এস এন্টারপ্রাইজের হিসাবে তিন কোটি ২১ লাখ টাকার সন্দেহভাজন লেনদেনের তথ্য মিলেছে। সার্বিকভাবে শাহীনের হিসাবের গতি-প্রকৃতি দেখে অর্থ লুকানো বা লেয়ারিং প্রচেষ্টার প্রমাণ মিলেছে।
দুদকের গোয়েন্দা অনুসন্ধানে মনিরুল ইসলামের বিগত ১০ বছরে নাটকীয় উত্থান এবং কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা মিলেছে/ফাইল ছবি
মেসার্স এস এস এন্টারপ্রাইজের নামে কমার্শিয়াল ব্যাংক অব সিলনের মিরপুর শাখার হিসাবটি ২০২৩ সালের ৮ ডিসেম্বর খোলা হয়। ২০২৪ সালের ২৯ আগস্ট পর্যন্ত ২৮৮ কোটি ১৭ লাখ টাকা জমা ও ২৮৫ কোটি ৮ লাখ টাকা উত্তোলনের প্রমাণ মিলেছে। এর মধ্যে ২০২৪ সালের ২৮ জুলাই মনিরুলের নামে পরিচালিত সিটি ব্যাংকের হিসাবে ৫০ লাখ টাকা স্থানান্তর করা হয়েছে। ওই হিসাবে ১.৩৪ কোটি টাকার সরকারি চেক ও তিন কোটি টাকা নগদ জমা হওয়ার নজিরও রয়েছে বলে জানা গেছে।
অনুসন্ধান চলমান অবস্থায় অভিযোগের সত্যতা সম্পর্কে মন্তব্য করা যায় না। অনুসন্ধান কর্মকর্তা তথ্য-প্রমাণসহ প্রতিবেদন জমা দিলে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে
দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন
অন্যদিকে, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির কক্সবাজার শাখার গ্রাহক বিসমিল্লাহ কনস্ট্রাকশন এন্ড সাপ্লাইয়ার্স লিমিটেডের মালিক মোজাম্মেল হকের নামে পরিচালিত হিসাবে ২০১৯ সালের ৮ আগস্ট থেকে ২০২৫ সালের ১১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ১০ কোটি ৮৪ লাখ টাকা এস এস এন্টারপ্রাইজের নামে পরিচালিত কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসির হিসাব হয়ে উত্তোলন করা হয়।
আবার এস এস এন্টারপ্রাইজের নামে পরিচালিত কমার্শিয়াল ব্যাংকের অপর একটি হিসাব পর্যালোচনা করে দেখা যায়, ২০২০ সালের জুন থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত হিসাবে ২.২৫ কোটি টাকা নগদ জমা, ৫৭.০২ কোটি টাকা এনজিও’র হিসাব থেকে জমা, ১৫ কোটি ৮৬ লাখ টাকা নগদ উত্তোলন, ৩৬.৩১ কোটি টাকা বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর করা হয়েছে। যেখানে অর্থ জমাকারী তানভীর আহম্মেদ, সোহাগ হোসেন, শরীফুল ইসলাম ও হাবিবুর রহমানের নাম এসেছে।
সানজিদা খানম টুম্পার ভাই ও উপমা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী দেলোয়ার হোসেন এবং তার প্রতিষ্ঠানের নামে চলতি হিসাব, ঋণ হিসাব, স্থায়ী আমানত হিসাবসহ প্রায় ৩২টি হিসাব পাওয়া গেছে। যেখানে ২৮ কোটি টাকা জমা হওয়ার তথ্য মিলেছে। ওই হিসাবগুলোতে শাহীন, টুম্পা, দেলোয়ার, এস এস এন্টারপ্রাইজ ও উপমা ইন্টারন্যাশনালের নামে লেনদেনের তথ্য রয়েছে।
কুয়েত সোসাইটি ফর রিলিফ (কেএসআর)
কুয়েত সোসাইটি ফর রিলিফ (কেএসআর) প্রতিষ্ঠানটির নামে ২০১৭ সালের ১২ অক্টোবর কমার্শিয়াল ব্যাংক অব সিলনের উত্তরা শাখায় হিসাব খোলা হয়। প্রতিষ্ঠানটির পরিচালক ডা. গাজী মো. জহিরুল ও প্রজেক্ট ইনচার্জ এ কে এম রফিকুল হক হিসাব পরিচালনাকারী। এই হিসাবে ২০২৪ সালের ২৪ ডিসেম্বর পর্যন্ত প্রায় ৮৬৯ কোটি ৫০ লাখ টাকা জমা এবং ৮৬৭ কোটি নয় লাখ টাকা উত্তোলন করা হয়েছে। বর্তমান স্থিতি দুই কোটি ৪০ লাখ টাকা।
হিসাবটির নমুনা ভিত্তিতে সংগৃহীত ভাউচার পর্যালোচনায় দেখা যায়, প্রতিষ্ঠানটির হিসাব হতে ড্রিম স্ট্রাকচার, মেসার্স এস এস এন্টারপ্রাইজ, মেসার্স গোলাম রব্বানী এন্ড কন্ট্রাক্টর, সাজা ট্রেডিং, সাদি এন্টারপ্রাইজ, রেক্সনা ট্রেডিং কর্পোরেশন এবং ডি ডি বিল্ডার্সের হিসাবে ছোট ছোট কিন্তু বারবার অর্থ প্রেরণের নজির মিলেছে। এর মধ্যে ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত কেএসআর ও শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল হতে এস এস এন্টারপ্রাইজের একটি হিসাবে প্রায় ১৩ কোটি টাকা এবং আরেকটি হিসাবে ২৩ কোটি টাকা জমা হওয়ার নজির পাওয়া গেছে।
কুয়েত সোসাইটি ফর রিলিফ ও শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের অনুদানের পুরোটাই মনিরুল ইসলামের সহায়তায় লুটপাট হয়েছে বলে অভিযোগ রয়েছে।
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- শেষ মুহূর্তেও থামছে না বিদ্রোহীরা, নতুন কৌশল নিচ্ছে বিএনপি
- দেড় বছরে এক কোটি যুবকের কর্মসংস্থানের ব্যাবস্থা করার প্রতিশ্রুতি
- এপস্টেইন নথিতে বিল গেটসের নাম: মেলিন্ডা কি বললেন?
- লিবিয়ায় বাড়ির ভেতরে খুন হলেন গাদ্দাফির ছেলে সাইফ আল–ইসলাম
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- মতামত জরিপ: আওয়ামী লীগের ভোটারদের ৪৮% ভোট এবার যাবে বিএনপিতে
- এআই চ্যাটবটের পরামর্শ প্রশ্ন ছাড়াই মানছেন ব্যবহারকারীরা
- এমসিসির নতুন আইনে শেষ ওভার ও বানি হপ ক্যাচে বড় বদল
- বাড়ল রুপার দাম, ভরিতে কত?
- ভুক্তভোগীদের পরিচয় ফাঁসের অভিযোগে এপস্টেইনের হাজারো নথি সরাল ডিওজ
- আজ বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- জামায়াত আমিরের এক্স হ্যাক: বঙ্গভবন কর্মকর্তা আটক
- ক্রিকেটের রাজনীতি: মোস্তাফিজের ৯ কোটি গেছে, আইসিসির ৬ হাজার কোটি
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- জবিতে কেন্দ্রীয় মন্দিরের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
- এস আলমের মামলা লড়তে সরকারের ব্যয় ঘণ্টায় দেড় লাখ টাকা
- ফেব্রুয়ারির প্রথম দুই দিনে রেমিট্যান্স ৩২ কোটি ৬০ লাখ ডলার
- সাফিকুর রহমানের স্থলে বিমানের নতুন এমডি ড. হুমায়রা সুলতানা
- নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিন্টুর
- এআই চ্যাটবট গ্রকের বিরুদ্ধে নারী-শিশুর অশ্লীল ছবি তৈরির তদন্ত শুর
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- মোবাইল কেনাবেচায় ডি-রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, সতর্ক করল বিটিআরসি
- বেসরকারি ইপিজেডগুলো এখন থেকে বেজার অধীনে পরিচালিত হবে
- ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
- সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আবার বিপদে পড়ব: মির্জা ফখরুল
- চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি
- ৬ ঘণ্টারও কম সময়ে সোনার দাম ভরিতে বাড়ল ১০,৯০৬ টাকা
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- ৫০তম বিসিএস প্রিলিমিনারি: দুই দিন পর, কঠোর নিরাপত্তা
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- আগামীকাল লাকসাম স্টেডিয়ামে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- অন্যের ভোটে হাত না দিতে সতর্ক করেছেন জামায়াত আমির
- লাকসাম গাজীমুড়া এলাকায় দাঁড়িপাল্লার ব্যানার ভাঙচুর
- ধানের শীষে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠ ছাড়লেন সামিরা আজিম দোলা
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- জবি ইউট্যাবের নতুন ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
- মধ্যপ্রাচ্যে তৎপরতা বাড়ালো ওয়াশিংটন, ইরানের পথে দ্বিতীয় নৌবহর
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- সহকারী শিক্ষক-শিক্ষিকাদের জন্য অগ্রিম বর্ধিত বেতন সুবিধা চালু
- নির্বাচনে সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে ইসির নতুন সিদ্ধান্ত
- দুবাইয়ে প্রবাসীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার
- গান ছেড়ে দেওয়ার যা কারণ জানালেন অরিজিৎ সিং
- বিদেশি ঋণ নির্ভরতা: আগামী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ
- ভোটারের বয়স ১৬, এক কোটি কর্মসংস্থান ও চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুত
- গণমাধ্যমের সঙ্গে কথা না বলে পালিয়ে বাড়ি গেলেন সুমি
- সড়ক পরিবহন আইন বাস্তবসম্মত হওয়া প্রয়োজন: ফখরুল
- শিশির ভেজা পায়ে এলো হেমন্ত
- সামাজিক ব্যক্তিত্বে এগিয়ে আমেরিকা প্রবাসি আলহাজ্ব মনির আহমেদ
- শিল্পের কারিগর বাবুই পাখি
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় লোকোমোটিভ মাস্টার দায়ী: রেলমন্ত্রী
- ট্যাটু আঁকার নামে মেয়েদের সঙ্গে যা করতে বাদশাহ (ভিডিও)
- দেশ টিভির ডিএমডি আরিফ হাসানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা
- মোংলা ও পায়রায় ১০ নম্বর মহাবিপদ সংকেত, চট্টগ্রামে ৯
- মিয়ানমারের সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশি নিহত
- আমার নামে অভিযোগ গুলো মিথ্যা ছিলো: আহসান হাবিব পেয়ার
- উল্লাপাড়ায় ট্রেন লাইনচ্যুত, ইঞ্জিন ও বগিতে আগুন (ভিডিও)
- শহীদ আহসান উল্লাহ মাস্টার সততা, সাহস ও আদর্শের মূর্ত প্রতীক
- বাংলাদেশে পিঁয়াজের কেজি ১৪০ টাকা, ভারতে ৬ রুপি বা ৮ টাকা
- কোরআন অবমাননা : সেফুদার সম্পত্তি ক্রোকের নির্দেশ
