ভয়- ভোগান্তি, দেশজুড়ে সতর্কতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আজ বৃহস্পতিবারের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এতে সাধারণ মানুষ, শিক্ষার্থী, অভিভাবক ও পরিবহন-সংশ্লিষ্টদের মধ্যে ভীতি তৈরি হয়েছে। সহিংসতা ও নাশকতার শঙ্কায় অনেকে রয়েছেন উৎকণ্ঠায়।
এর মধ্যে রাজধানীর বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও স্কুল আজ অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অন্য দিনের চেয়ে গতকাল বুধবার ঢাকার বিভিন্ন সড়কে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কম দেখা যায়। মোড়ে মোড়ে সতর্ক অবস্থায় ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গতকাল সকাল থেকে ঢাকা ও আশপাশের জেলায় মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নৈরাজ্য ও সংঘাত এড়াতে নজরদারি বাড়ানোর পাশাপাশি অভিযান জোরদার করা হয়েছে। আবাসিক হোটেলে গিয়ে রেজিস্টার খাতা দেখে কারা সেখানে অবস্থান করছেন, তা খুঁজে দেখছে পুলিশ।
এ পরিস্থিতিতে গতকাল ৬৪ জেলার পুলিশ সুপারকে নিয়ে ভার্চুয়ালি বৈঠক করেছে পুলিশ সদরদপ্তর। সেখান থেকে এসপিদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত গত তিন দিনে ১৭টি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। যাদের বাস পুড়েছে, তারা হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। রাজনীতির সঙ্গে যুক্ত না হয়েও কেন তাদের জীবিকার মাধ্যম পরিবহনকে টার্গেট করা হয়েছে– এ প্রশ্ন তুলেছেন তারা।
আজ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি থাকলেও সারাদেশে গণপরিবহন চলবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সংগঠনটির পক্ষ থেকে শ্রমিকদের সতর্কভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) জুলাই গণঅভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায়ের তারিখ ঘোষণা করার কথা রয়েছে আজ। জুলাই হত্যাযজ্ঞের ঘটনায় এটিই প্রথম মামলা। এই মামলার প্রধান আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসামির মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি (পুলিশের মহাপরিদর্শক) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন (রাজসাক্ষী)।
৬৪ জেলার এসপির সঙ্গে বৈঠক
পুলিশ সদরদপ্তরের আয়োজনে গতকাল ৬৪ জেলার পুলিশ সুপারের সঙ্গে ভার্চুয়াল বৈঠক হয়। বৈঠক থেকে বলা হয়, কার্যকর চেকপোস্ট ও টহল জোরদার করতে হবে। আগুন সন্ত্রাসের বিষয়ে সতর্ক করতে হবে পরিবহন শ্রমিক ও মালিকদের। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তারাও যানবাহনের বাড়তি নিরাপত্তায় সজাগ থাকবেন। কেপিআইভুক্ত স্থাপনায় নিরাপত্তা জোরদার করতে বলা হয়েছে। অভিযান ও তল্লাশির নামে যাতে সাধারণ মানুষ হয়রানির মুখে না পড়ে, সে ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। টার্গেট কিলিংয়ের ঘটনা যাতে না ঘটে, এ ব্যাপারে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে বলা হয়েছে।
গতকাল ঢাকায় এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, যারা ভীতি সৃষ্টির চেষ্টা করছে বা অস্থিতিশীলতা তৈরি করছে, তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়ার আগে তার পরিচয় নিশ্চিত করুন। কোনো যানবাহন অরক্ষিত রাখবেন না।
তিনি আরও বলেন, সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে রয়েছেন। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও বড় ধরনের নাশকতার শঙ্কা নেই।
ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান সমকালকে বলেন, নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। ঢাকার প্রবেশ এলাকা হিসেবে আশুলিয়া, কেরানীগঞ্জ, সাভারে ১১৫টি চেকপোস্ট বসানো হয়েছে। ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৮৮ সদস্যকে। হোটেলে হোটেলে খোঁজ
রাজধানীতে গতকাল বিশেষ চেকপোস্ট, টহল ও অভিযান চালিয়েছে পুলিশ। বিভিন্ন সড়কে বসানো চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তি ও গাড়ি তল্লাশি করা হয়। আওয়ামী লীগের নেতাকর্মীরা আবাসিক হোটেল, মেস, হোস্টেলে অবস্থান করতে পারে– এমন সন্দেহে এসব জায়গায় মঙ্গলবার রাত ও গতকাল দিনেও অভিযান চালানো হয়েছে। গতকাল ঢাকার অন্তত ১০টি আবাসিক হোটেল-সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয় সমকালের।
তারা জানান, সোমবার রাত থেকেই পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন হোটেলে গিয়ে অতিথি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। অতিথিরা কোন জেলা থেকে কী কারণে ঢাকায় এসে হোটেলে উঠেছেন– এসব বিষয়ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্দেহজনক কিছু মনে হলে কক্ষে গিয়ে অতিথির কাছেও জিজ্ঞেস করা হচ্ছে।
তোপখানা রোডের হোটেল নিউইয়র্কের রিসিপশন ম্যানেজার আয়েশা আশরাফ সমকালকে বলনে, কয়েকবার পুলিশ এসেছে। অতিথির নাম-পরিচয় লেখা রেজিস্টার খাতা দেখেছে। অতিথি সম্পর্কে জানতে চেয়েছে। কোনো কক্ষে গিয়ে তল্লাশি করা হয়নি।
তোপখানা রোডের হোটেল ডিলাক্সের ম্যানেজার কামাল হোসেন জানান, তিন দিন ধরে পুলিশ ও গোয়েন্দা বিভাগের লোকজন গিয়ে তাদের কাছে অতিথির বিষয়ে খোঁজ নিয়েছে। রেজিস্টার খাতার ছবি তুলে নেওয়ার পাশাপাশি আওয়ামী লীগের লোকজন হোটেলে এলে থানায় খবর দিতে বলা হয়েছে।
মগবাজারের সুইট স্লিপ হোটেলের সহকারী ম্যানেজার আরজ আলী জানান, রাতে ও দিনে পুলিশ আসছে। একই জেলার দুজনের বেশি অতিথি থাকলে তাদের বিষয়ে খোঁজ নেয়।
চেকপোস্ট ও টহল
রাজধানীর গুরুত্বপূর্ণ ৮৩ স্থানে সার্বক্ষণিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় পুলিশ। এ ছাড়া তাৎক্ষণিক সড়কের বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাতেও দেখা যায়। সাড়ে ৬০০-এর বেশি টহল দল রাজধানীর সড়কে ঘুরছে।
এদিকে, রাজধানী ও আশপাশের এলাকায় র্যাব ৪৪টি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। তাদের ৭০টি টহল দল রয়েছে। এ ছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল ডগ স্কোয়াডের মাধ্যমে তল্লাশি করা হয়। এ ছাড়া ঢাকা ও আশপাশের এলাকায় বিজিবিকে টহল দিতে দেখা যায়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, ঢাকাসহ সারাদেশে র্যাবের সব ব্যাটালিয়নকে মাঠে থাকার নির্দেশনা দেওয়া আছে।
ঢাকা মহানগর পুলিশ জানায়, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের আরও ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় গোয়েন্দা পুলিশের ওয়ারী, লালবাগ, মতিঝিল, তেজগাঁও, মিরপুর, গুলশান, উত্তরা ও সাইবার ক্রাইম বিভাগের টিমগুলো এসব অভিযান চালায়।
মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে দুটি ককটেলসহ মো. আবদুর রহমান নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
ডিএমপি বলছে, গতকাল যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে আইয়ুব খান ঝটিকা মিছিলের অর্থ জোগানদাতা এবং লোক সরবরাহকারী হিসেবে কাজ করত।
কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস অনলাইনে, কিছু বন্ধ
উদ্বেগজনক পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে আজ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ইংরেজি মাধ্যম স্কুল অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেউ কেউ পরীক্ষাও স্থগিত করেছে। তবে বেশ কিছু প্রতিষ্ঠান লিখিত নোটিশে কারণ হিসেবে শুধু ‘অনিবার্য কারণ’ উল্লেখ করেছে। গতকালও কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস অনলাইনে হয়েছে।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, বুধ ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস হবে। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি জরুরি নোটিশে জানিয়েছে, এই দুই দিন সব ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শাটল ও রুট বাস সার্ভিস বন্ধ থাকবে। তবে প্রশাসনিক দপ্তর খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।
এ ছাড়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ইস্টার্ন ইউনিভার্সিটি এবং সোনারগাঁও ইউনিভার্সিটি একই সিদ্ধান্ত নিয়েছে।
প্রথমে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) অনলাইনে ক্লাস নেওয়ার ঘোষণা দিলেও পরে সমালোচনার মুখে বুধবার দুপুরের পর তা প্রত্যাহার করে নেয়। দুপুরে নতুন বিজ্ঞপ্তিতে তারা জানায়, বৃহস্পতিবার স্বাভাবিক সময়সূচি অনুযায়ী সশরীরে ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা এস এম মহিউদ্দিন বলেন, অনিবার্য কারণে বুধ ও বৃহস্পতিবার আমাদের সব সশরীরের ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। এ সময় অনলাইনে ক্লাস চলবে।
শেওড়াপাড়ার ইস্ট-ওয়েস্ট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ গতকাল প্রাথমিক শাখার অভিভাবকদের এক নোটিশে জানিয়েছে, ‘অপ্রত্যাশিত পরিস্থিতির আশঙ্কায়’ বৃহস্পতিবার কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না। একই প্রতিষ্ঠান মাধ্যমিক ও কলেজ শাখার অভিভাবকদের নোটিশ দিয়ে জানিয়েছে, আজ এ দুই শাখার ক্লাস অনলাইনে নেওয়া হবে।
একইভাবে হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজও অনলাইনে ক্লাস নেওয়া হবে। ওয়াইডব্লিউসিএ স্কুল আজ বন্ধ ঘোষণা করা হয়েছে। মোহাম্মদপুরের সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ও আজ অনলাইনে ক্লাস নেবে বলে জানিয়েছে। নিউ ইস্কাটনের এজি চার্চ স্কুল নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বৃহস্পতিবার স্কুল বন্ধ ঘোষণা করেছে। ইংরেজি মাধ্যম সানিডেইল ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল আজ অনলাইনে ক্লাস নেবে।
শিক্ষার্থীদের ক্ষোভ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে হঠাৎ অনলাইন ক্লাসের সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, যারা আন্দোলন করে শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের দেশছাড়া করেছে, এখন তাদের বিদেশে পালিয়ে থাকা নেতাদের ভয়ে ঘরে বসে ক্লাস করতে হবে– এটা হাস্যকর।
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী ও ছাত্রশিবিরের বেসরকারি বিশ্ববিদ্যালয় পশ্চিম শাখার সভাপতি রেজাউল করিম বলেন, আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে তাদের লোকজন ট্রাস্টি বোর্ড দখল করেছিল। এখন সেই প্রভাবেই বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের ঘরে আটকে রাখার চেষ্টা করছে। তিনি বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নাশকতা ঠেকাতে আমরা আজ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেব।
ইউজিসির সদস্য (বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগ) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়গুলো অনলাইন ক্লাসের বিষয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি।
ক্ষতিপূরণ দেবে কে?
গাবতলী লিংক প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুবেল মিয়া গতকাল সন্ধ্যায় বলেন, রাজনৈতিক কর্মসূচির সময় রাস্তায় বাস ছেড়ে সার্বক্ষণিক দুশ্চিন্তায় থাকতে হয়। রাতে ডিপোতে পার্ক করে রেখেও ঘুম নেই গেল দুদিন। বাসে আগুন ধরিয়ে দেওয়ার আতঙ্কে নিরাপত্তাকর্মীর পাশাপাশি রাতে আমরাও দুদিন ডিপোতে থাকছি। এই ব্যানারে ৭০টি বাস ঢাকা শহরে চলাচল করে জানিয়ে তিনি বলেন, আমার মালিকানায় সাতটি বাস রয়েছে। এ ছাড়া আরও আটটি বাস তিনি চুক্তিতে নিয়েছেন।
গাবতলী লিংকের সভাপতি বোরহান উদ্দিন বলেন, গত দুই-তিন দিনে বাসে অগ্নিসংযোগের ঘটনায় আমরা আতঙ্কিত। সরকারের পক্ষ থেকে কোনো ক্ষতিপূরণ পায় না মালিকপক্ষ।
মিরপুর মাজার রোড এলাকার বাসিন্দা ট্রাক মালিক আবদুল লতিফ জানান, কর্মসূচি ঘিরে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় পণ্য পরিবহন কমে গেছে। এ কারণে গত দুদিন ট্রাক ভাড়া পাওয়া যাচ্ছে না।
সোমবার গভীর রাতে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় রাস্তার পাশে পার্ক করে রাখা রাইদা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে যায়। বাসটির মালিক আরিফুল ইসলাম শান্ত বলেন, আমি ব্যবসা করে খাই। রাজনীতি করি না। তবে রাজনীতির রেষারেষির কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। রাজনৈতিক ফায়দা লুটতে মালিকানা বাস কেন পোড়ানো হবে? আমার গাড়িটি পুড়ে ১৭ লাখ টাকা ক্ষতি হয়েছে। আমার ক্ষতিপূরণ দেবে কে?
প্রাইভেটকারের চালক আবদুস সালাম বলেন, রাস্তায় নামলেই এখন ভয়ে থাকি, কখন কী হয়। জীবিকার জন্য গাড়ি না চালানোরও উপায় নেই।
উদ্বেগ-বিবৃতি
দেশের বিভিন্ন স্থানে একের পর এক সহিংস ঘটনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনগণের নিরাপত্তাহীনতায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে বাসদ (মার্কসবাদী)। উদ্ভূত পরিস্থিতিতে জনগণের জানমালের নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছে দলটি।
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- শেষ মুহূর্তেও থামছে না বিদ্রোহীরা, নতুন কৌশল নিচ্ছে বিএনপি
- দেড় বছরে এক কোটি যুবকের কর্মসংস্থানের ব্যাবস্থা করার প্রতিশ্রুতি
- এপস্টেইন নথিতে বিল গেটসের নাম: মেলিন্ডা কি বললেন?
- লিবিয়ায় বাড়ির ভেতরে খুন হলেন গাদ্দাফির ছেলে সাইফ আল–ইসলাম
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- মতামত জরিপ: আওয়ামী লীগের ভোটারদের ৪৮% ভোট এবার যাবে বিএনপির ঝুলিত
- এআই চ্যাটবটের পরামর্শ প্রশ্ন ছাড়াই মানছেন ব্যবহারকারীরা
- এমসিসির নতুন আইনে শেষ ওভার ও বানি হপ ক্যাচে বড় বদল
- বাড়ল রুপার দাম, ভরিতে কত?
- ভুক্তভোগীদের পরিচয় ফাঁসের অভিযোগে এপস্টেইনের হাজারো নথি সরাল ডিওজ
- আজ বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- জামায়াত আমিরের এক্স হ্যাক: বঙ্গভবন কর্মকর্তা আটক
- ক্রিকেটের রাজনীতি: মোস্তাফিজের ৯ কোটি গেছে, আইসিসির ৬ হাজার কোটি
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- জবিতে কেন্দ্রীয় মন্দিরের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
- এস আলমের মামলা লড়তে সরকারের ব্যয় ঘণ্টায় দেড় লাখ টাকা
- ফেব্রুয়ারির প্রথম দুই দিনে রেমিট্যান্স ৩২ কোটি ৬০ লাখ ডলার
- সাফিকুর রহমানের স্থলে বিমানের নতুন এমডি ড. হুমায়রা সুলতানা
- নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিন্টুর
- এআই চ্যাটবট গ্রকের বিরুদ্ধে নারী-শিশুর অশ্লীল ছবি তৈরির তদন্ত শুর
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- মোবাইল কেনাবেচায় ডি-রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, সতর্ক করল বিটিআরসি
- বেসরকারি ইপিজেডগুলো এখন থেকে বেজার অধীনে পরিচালিত হবে
- ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
- সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আবার বিপদে পড়ব: মির্জা ফখরুল
- চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি
- ৬ ঘণ্টারও কম সময়ে সোনার দাম ভরিতে বাড়ল ১০,৯০৬ টাকা
- ৫০তম বিসিএস প্রিলিমিনারি: দুই দিন পর, কঠোর নিরাপত্তা
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- আগামীকাল লাকসাম স্টেডিয়ামে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- অন্যের ভোটে হাত না দিতে সতর্ক করেছেন জামায়াত আমির
- লাকসাম গাজীমুড়া এলাকায় দাঁড়িপাল্লার ব্যানার ভাঙচুর
- ধানের শীষে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠ ছাড়লেন সামিরা আজিম দোলা
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- জবি ইউট্যাবের নতুন ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
- মধ্যপ্রাচ্যে তৎপরতা বাড়ালো ওয়াশিংটন, ইরানের পথে দ্বিতীয় নৌবহর
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- সহকারী শিক্ষক-শিক্ষিকাদের জন্য অগ্রিম বর্ধিত বেতন সুবিধা চালু
- দুবাইয়ে প্রবাসীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার
- নির্বাচনে সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে ইসির নতুন সিদ্ধান্ত
- ভোটারের বয়স ১৬, এক কোটি কর্মসংস্থান ও চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুত
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- গান ছেড়ে দেওয়ার যা কারণ জানালেন অরিজিৎ সিং
- বিদেশি ঋণ নির্ভরতা: আগামী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ
- গণমাধ্যমের সঙ্গে কথা না বলে পালিয়ে বাড়ি গেলেন সুমি
- সড়ক পরিবহন আইন বাস্তবসম্মত হওয়া প্রয়োজন: ফখরুল
- শিশির ভেজা পায়ে এলো হেমন্ত
- সামাজিক ব্যক্তিত্বে এগিয়ে আমেরিকা প্রবাসি আলহাজ্ব মনির আহমেদ
- শিল্পের কারিগর বাবুই পাখি
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় লোকোমোটিভ মাস্টার দায়ী: রেলমন্ত্রী
- দেশ টিভির ডিএমডি আরিফ হাসানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা
- ট্যাটু আঁকার নামে মেয়েদের সঙ্গে যা করতে বাদশাহ (ভিডিও)
- মোংলা ও পায়রায় ১০ নম্বর মহাবিপদ সংকেত, চট্টগ্রামে ৯
- মিয়ানমারের সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশি নিহত
- আমার নামে অভিযোগ গুলো মিথ্যা ছিলো: আহসান হাবিব পেয়ার
- উল্লাপাড়ায় ট্রেন লাইনচ্যুত, ইঞ্জিন ও বগিতে আগুন (ভিডিও)
- শহীদ আহসান উল্লাহ মাস্টার সততা, সাহস ও আদর্শের মূর্ত প্রতীক
- বাংলাদেশে পিঁয়াজের কেজি ১৪০ টাকা, ভারতে ৬ রুপি বা ৮ টাকা
- কোরআন অবমাননা : সেফুদার সম্পত্তি ক্রোকের নির্দেশ
