বাংলাদেশে মিনি অ্যামাজন!
আবু আফজাল সালেহ
প্রকাশিত: ৩০ জুন ২০১৯
আমি ভ্রমণপ্রিয় লোক। সিলেটে চাকরি করার সুবাদে বৃহত্তর সিলেটের দর্শনীয় স্পট আর প্রত্যন্ত এলাকা তন্নতন্ন করে ঘোরার সৌভাগ্য হয়েছে। রাতারগুল, সারি কিংবা বিছনাকান্দির কাছাকাছি থাকার কারণে পরিচিত এ এলাকায় প্রতি সপ্তাহে যাতায়াত ছিল। তাই সিলেটের রূপ আমি দেখেছি খুব কাছ থেকে, শীত-বর্ষা-গ্রীষ্মে!
সিলেটি বৃষ্টি বলে একটা কথা প্রচলন আছে। এ বৃষ্টি তো আবার রোদ-মেঘ। বলা হয় নারীর মন আর ইংল্যান্ডের আবহাওয়া বোঝা দায়। সে রকমই সিলেটের আবহাওয়া। বিশেষ করে বর্ষাকালে এ কথার শতভাগ সমর্থন দেব আমি। তবে বর্ষায় সিলেট যৌবন ফিরে পায়। কী পাহাড়, কী পাদদেশ বা পাহাড়ি চিকন পথ। মেইন রোডের ধারেও বর্ষা তার রূপ ঢেলে দেয়। বিশেষ করে সিলেট-জাফলং রোডে। পাহাড় বেয়ে চলা পথ আর তার পাশ দিয়ে বয়ে যাওয়া পাহাড়গলা পানির ঝিরি বা ঝর্ণা চমত্কার দৃশ্য সৃষ্টি করে! বর্ষায় খাল-বিল-ঝিরি বা নদীতে যৌবন ফিরে পায়। প্রাণ ফিরে পায় সিলেট। রাতারগুল, বিছনাকান্দি, সারি নদী হয়ে লালাখাল কিংবা প্রকৃতি কন্যা জাফলং যৌবন ফিরে পায়। রূপ উপচে পড়ে। জাফলং রোডে যেতে যেতে মেঘালয় আর মিজোরামের সবুজ পাহাড়শ্রেণী মুগ্ধ করবেই। পাহাড়ের গায়ে লাফিয়ে পড়া ঝর্ণার ফেনিল পানি ও শব্দ দারুণ পরিবেশ সৃষ্টি করে। দেহমনে দোলা দেয়। তাই বলি, এ বর্ষায় চলুন সিলেটে।
জলাভূমির মধ্যে কোমর ডুবিয়ে দাঁড়িয়ে থাকা সারি সারি গাছের বিশাল এক জঙ্গল। এতই ঘন জঙ্গল যে ভেতরের দিকটায় সূর্যের আলো গাছের পাতা ভেদ করে জল ছুঁতে পারে না। অনেকে একে বাংলাদেশের অ্যামাজনও বলে থাকেন। বনের আসল নাম রাতারগুল। এখানে গাছের ডালে ডালে ঘুরে বেড়ায় নানা বন্যপ্রাণী আর পাখি। শীতে জল শুকিয়ে যায় বলে বর্ষা ও বর্ষা পরবর্তী (জুলাই থেকে অক্টোবর) রাতারগুল ভ্রমণের উপযুক্ত সময়। খাদিমনগর জাতীয় উদ্যান ও পাহাড়ের মধ্য দিয়ে চলা পথ রোমাঞ্চ জাগাবে। পাহাড়ের পাদদেশে পাহাড়ি বালিকার খেলা, জলক্রীড়া আর রমণীদের পানি তোলা দৃশ্য মন নাচিয়ে দেবেই। যেন মেঘ পাহাড়ির দল—বৃষ্টিভেজা পথে পাহাড় ডাকে ওই...
বর্ষায় বড়ই অদ্ভুত এ জলের রাজ্য। এ সময় কোনো গাছের কোমর পর্যন্ত পানিতে ডুবে থাকে। একটু ছোট যেগুলো, সেগুলোর আবার শরীরের অর্ধেকই জলে তলিয়ে যায়। এ সময় কোথাও চোখে পড়ে জেলেরা মাছ ধরছেন। ঘন হয়ে জন্মানো গাছপালার কারণে কেমন যেন অন্ধকার লাগে পুরো বনটা। মাঝে মধ্যেই গাছের ডালপালা আটকে দেয় পথ। হাত দিয়ে ডালপালা সরিয়ে পথ চলতে হয়। তবে বর্ষায় এ বনে চলতে হবে খুব সাবধানে। কারণ রাতারগুল হচ্ছে সাপের আখড়া। বর্ষায় পানি বাড়ায় সাপেরা ঠাঁই নেয় গাছের ওপর। উত্তরে মেঘালয় থেকে নেমে আসা স্রোতস্বিনী গোয়াইন নদী, দক্ষিণে বিশাল হাওড়, মাঝখানে ‘জলাবন’ রাতারগুল। পৃথিবীতে স্বাদু পানির জলাবন আছে মাত্র ২২টি। এর মধ্যে ভারতীয় উপমহাদেশ আছে দুটি। একটা শ্রীলংকায়, আরেকটা আমাদের রাতারগুলে। অনিন্দ্যসুন্দর বিশাল এ বনের সঙ্গে তুলনা চলে একমাত্র অ্যামাজনের। ‘রেইন ফরেস্ট’ নামে পরিচিত হলেও বিশ্বের স্বাদু পানির সবচেয়ে বড় সোয়াম্প বন কিন্তু এটিই।
রাতারগুল বাংলাদেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট (Ratargul Swamp Forest)। এটি সিলেট শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। রাতারগুল বনটি প্রায় ৩০ হাজার ৩২৫ একর জায়গাজুড়ে বিস্তৃৃত। এ বিস্তীর্ণ এলাকার ৫০৪ একর জায়গায় রয়েছে বন আর বাকি জায়গা ছোট বড় জলাশয়ে পূর্ণ। তবে বর্ষায় পুরো এলাকাটিই দেখতে একই রকম মনে হয়। রাতারগুল সিলেটের ‘সুন্দরবন’ নামে খ্যাত। অনেক পর্যটক রাতারগুলকে বাংলাদেশের অ্যামাজন বলেও ডাকেন। বর্ষায় গাছের ডালে দেখা মেলে নানা প্রজাতির পাখি আবার তখন কিছু বন্যপ্রাণীও আশ্রয় নেয় গাছের ডালে। এছাড়া শীতকালে এখানকার জলাশয়ে বসে হাজারো অতিথি পাখির মেলা।
রাতারগুল একটি প্রাকৃতিক বন। স্থানীয় বন বিভাগ এখানে হিজল, বরুণ, করচসহ বেশকিছু গাছ রোপণ করেন। এছাড়া এখানে চোখে পড়ে কদম, জালিবেত, অর্জুনসহ প্রায় ২৫ প্রজাতির জলসহিষ্ণু গাছপালা। বনের ভেতর দাঁপিয়ে বেড়ায় মেছোবাঘ, কাঁঠবিড়ালি, বানর, ভোঁদড়, বনবিড়াল, বেজি, শিয়ালসহ নানা প্রজাতির বণ্যপ্রাণী। টেংরা, খলিশা, রিঠা, পাবদা, মায়া, আইড়, কালবাউশ, রুইসহ অনেক জাতের মাছ পাওয়া যায় এ বনে। পাখিদের মধ্যে আছে সাদা বক, কানি বক, মাছরাঙা, টিয়া, বুলবুলি, পানকৌড়ি, ঢুপি, ঘুঘু, চিল ও বাজ। শীতে মাঝে মধ্যে আসে বিশালকায় সব শকুন। আর লম্বা পথ পাড়ি দিয়ে ঘাঁটি গাড়ে বালিহাঁসসহ হরেক জাতের পাখি। শুকনা মৌসুমে ডিঙি নিয়ে ভেতরে গেলে ঝাঁকে ঝাঁকে পাখি আপনাকে উড়ে সরে গিয়ে পথ করে দেবে। এ দৃশ্য আসলেই দুর্লভ!
সিলেটের শীতলপাটি তৈরির মূল উপাদান মুতার বড় অংশ এ বন থেকেই আসে। বাংলাদেশ বন বিভাগ ১৯৭৩ সালে এ বনের ৫০৪ একর এলাকাকে বন্যপ্রাণীর জন্য অভয়াশ্রম হিসেবে ঘোষণা করে।
কীভাবে যেতে হবে
প্রথমে সিলেটে আসতে হবে। বাস-ট্রেন বা বিমানপথে সিলেটে যাওয়া যায়। সড়ক, রেল ও আকাশপথে ঢাকা থেকে সরাসরি সিলেট যেতে পারেন। চট্টগ্রাম থেকেও সিলেটে যাওয়া যায়। ঢাকার ফকিরাপুল, সায়দাবাদ ও মহাখালী বাসস্টেশন থেকে সিলেটের বাসগুলো ছাড়ে। ভাড়া ৮০০ থেকে ১ হাজার ১০০ টাকা।
এরপর সিলেট শহরের আম্বরখানা থেকে সিএনজি/অটো করে মালনীছড়া চা বাগানের মধ্য দিয়ে বিমানবন্দরের পাশের রাস্তা দিয়ে চা বাগান দেখতে দেখতে সাহেববাজার। এখান থেকে অটোয় জেটিঘাট (রাতারগুল)। নৌকা ভাড়া করে ঢুকে পড়ুন অ্যামাজনে। মানে রহস্যঘেরা রাতারগুলের জলাবনে। বর্ষা বা গ্রীষ্মকালে ছাতা নেবেন। ছাতাও ভাড়া পাওয়া যায় এখানে। লাইফ জ্যাকেটও ভাড়া নিতে পারেন। সাঁতার না জানলে নৌকায় করে ওয়াচ টাওয়ারে দেখুন অসামান্য দৃশ্য!
থাকা ও খাওয়া
সিলেটজুড়ে বিভিন্ন দাম-মানের থাকা ও খাওয়ার ব্যবস্থা আছে।
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- DP World এর প্রধান সুলাইয়েমের পদত্যাগ
- জনগণকে কনভিন্স করাই বিএনপির সফলতার মূল ইঞ্জিনিয়ারিংঃ তারেক রহমান
- ঢাকা-১৬ আসনে জালিয়াতির অভিযোগ আমিনুল হকের: পুনর্নির্বাচনের দাবি
- ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় ইঞ্জিনিয়ার শ্যামলের
- তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গণতন্ত্র গড়ে তুলুনঃ ফখরুল
- অন্যায়-বেআইনি কর্মকাণ্ড বরদাশত করব না: তারেক রহমান
- ইউনূসের অভিনন্দন তারেক, শফিকুর ও নাহিদকে ধন্যবাদ, ঐক্যের আহ্বান
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নির্বাচন-পরবর্তী দেশ গড়তে জাতীয় ঐক্যের ডাক দিলেন: তারেক রহমান
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- বিশ্ব বাবা দিবস আজ
বাবা নামের বটবৃক্ষের প্রতি শর্তহীন শ্রদ্ধা - যে নারীর নামে হলো আম্রপালী
- হোস্টেলে মেয়েরা যে নিষিদ্ধ কাজ করে!
- গাড়ির টায়ার কালো হয় কেন?
- হোস্টেলে মেয়েরা যে নিষিদ্ধ কাজ করে!
- উত্তেজক ট্যাবলেটে ঝুঁকছে যুবক-যুবতীরা
- রাত গভীর হলেই শ্বশুরের অন্য মতলব!
- ভবন নির্মাণে কী কী ছাড়পত্র লাগে?
- চারদিকে ‘ছেলেধরা’ ‘গলাকাটা’ আতঙ্ক!
- এসি কেনার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন
- ১৫ আগষ্ট বাঙ্গালী জাতির একটি কলংকিত অধ্যায়
- উড়ন্ত বিমানের ভেতর নোয়াখালীর তরুণের অনৈতিক কাজ!
- হালিম ব্যবসায়ীর আয় মাসে লাখ টাকা!
- বিভিন্ন পদে নিয়োগ দিচ্ছে নতুন টেলিভিশন প্রভাতী টিভি
- কপালে টিপ থাকায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে বহিষ্কার!
