খাগড়াছড়িতে পিঁপড়ার ডিম সংগ্রহ করে সংসার চলে দুই শতাধিক পরিবারের
মো. আকতার হোসেন, খাগড়াছড়ি
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৪
খাগড়াছড়িতে লাল পিপঁড়ার ডিম সংগ্রহ করে তা প্রক্রিয়াজাত করে বিক্রি করে চলছে দুই শতাধিক পরিবারের সংসার। শুনতে অবিশ্বাস্য হলেও সত্যি, এক যুগ ধরে বন জঙ্গল ঘুরে গাছের ডাল ও পাতার আড়াল থেকে খুঁজে বের করছে লাল পিপঁড়ার ডিম। খাগড়াছড়ির মানিকছড়ি, মাটিরাঙ্গা, লক্ষ্মীছড়ি, গুইমারা ও পানছড়িতে প্রত্যক্ষভাবে এ পেশায় নিয়োজিত দুই শতাধিক পরিবার।
সম্প্রতি এমন একদল শিকারির সাথে কথা হয় মাটিরাঙ্গার রামশিরা এলাকায়। তাদের সাথে ঘুরে ও কথা বলে জানা যায় রোমাঞ্চকর এ গল্পের।
মাটিরাঙ্গার রামশিরা এলাকার জসিম উদ্দিন জানান, তিন বছর আগেও মানুষের জমিতে কৃষি কাজ করতেন তিনি। কৃষি কাজ সব সময় না থাকায় সংসার চালাতে হিমশিম খেতেন। পরে একদিন লাল পিপঁড়ার ডিম সংগ্রহের খবর শোনেন। সে থেকে এলাকার অন্যদের সাথে মিলে বন জঙ্গলে গিয়ে সংগ্রহ করতে থাকেন। এখন মৌসুমে প্রতিদিন গড়ে ২ কেজি ডিম সংগ্রহ করতে পারেন। যা বিক্রি করে তার সংসার ভালো চলছে বলেও জানান।
একই এলাকার মো. গফুর মিয়া জানান, গাছের পাতা ও ডাল থেকে উচু উচু বাঁশ ও টুকরির মাধ্যমে ভাঙ্গা হয় পিপঁড়ার বাসা। তা থেকে পাওয়া যায় ডিম। সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করলে গড়ে এক কেজির উপর ডিম পাওয়া যায়। তবে ইদানিং আশপাশে পিপঁড়ার বাসা কমে আসছে। তাই দূর দূরান্তে যেতে হচ্ছে। বাসা থেকে সংগৃহীত পিপঁড়াসহ ডিম রাখা হয় এক ধরনের কাগজের প্যাকেটে। দিন শেষে টেবিলের উপর জাল ও কাপড় দিয়ে ডিম থেকে আলাদা করা হয় পিপঁড়া। কয়েক পদ্ধতিতে ডিম থেকে পিপঁড়া আলাদা করে তা মেপে বুঝিয়ে দেয়া হয় পাইকারদের। প্রতি কেজি পিপঁড়ার ডিম পাইকারদের কাছে বিক্রি করে সংগ্রহকারীরা পান ৫০০ থেকে ৬০০ টাকা।
মাটিরাঙ্গার পাইকার জাহাঙ্গীর আলম জানান, বৈশাখ থেকে অগ্রহায়ণ মাস পর্যন্ত মূলত লাল পিপঁড়ার ডিম ভালো পাওয়া যায়। শীতে গাছের পাতা ঝরা শুরু হলে পিপঁড়ার সংখ্যা কমে যায়। তখন অর্ডার নিলেও পার্টিদের ডিম দিতে হিমশিম খেতে হয়। পিপঁড়ার ডিম মাছের খামারে খাবার হিসেবে ব্যবহৃত হয়। এ ছাড়া শৌখিন মাছ শিকারিরা বড়শিতে এ ডিম ব্যবহার করে। সংগ্রহকারীদের কাছ থেকে যে দরে কিনেন তা থেকে ৫০-১০০ টাকা লাভ করে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও ফেনীর বিভিন্ন ব্যবসায়ীদের কাছে তা বিক্রি করেন।
জাকির হোসেন নামে আরেক পাইকার জানান, এক যুগ ধরে তিনি এ কাজকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। এখন তার দেখাদেখি অনেকে এ কাজ করছেন। সরকারিভাবে প্রশিক্ষণ ও পৃষ্টপোষকতা দেয়া হলে এ খাতে অনেকের আত্মকর্মসংস্থান হবে বলে জানান তিনি।
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- বিশ্ব বাবা দিবস আজ
বাবা নামের বটবৃক্ষের প্রতি শর্তহীন শ্রদ্ধা - যে নারীর নামে হলো আম্রপালী
- হোস্টেলে মেয়েরা যে নিষিদ্ধ কাজ করে!
- গাড়ির টায়ার কালো হয় কেন?
- হোস্টেলে মেয়েরা যে নিষিদ্ধ কাজ করে!
- উত্তেজক ট্যাবলেটে ঝুঁকছে যুবক-যুবতীরা
- রাত গভীর হলেই শ্বশুরের অন্য মতলব!
- ভবন নির্মাণে কী কী ছাড়পত্র লাগে?
- চারদিকে ‘ছেলেধরা’ ‘গলাকাটা’ আতঙ্ক!
- এসি কেনার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন
- ১৫ আগষ্ট বাঙ্গালী জাতির একটি কলংকিত অধ্যায়
- উড়ন্ত বিমানের ভেতর নোয়াখালীর তরুণের অনৈতিক কাজ!
- হালিম ব্যবসায়ীর আয় মাসে লাখ টাকা!
- বিভিন্ন পদে নিয়োগ দিচ্ছে নতুন টেলিভিশন প্রভাতী টিভি
- কপালে টিপ থাকায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে বহিষ্কার!
