কোনো পদক্ষেপেই কাজ হচ্ছে না, কে থামাবে ‘বাংলার টেসলা’?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫
রাজধানীর রাস্তায় এখন নতুন আতঙ্কের নাম ব্যাটারিচালিত অটোরিকশা। গলি, স্কুলগেট, ফ্লাইওভার বা মূল সড়ক— কোথাও নেই তাদের দাপট। সিগন্যাল মানে না, উল্টো পথে ছুটে চলে; যেন ট্রাফিক আইন কেবল কাগজে লেখা গল্প। প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। অথচ পুলিশ, সিটি কর্পোরেশন বা মন্ত্রণালয়ের নানা উদ্যোগেও থামছে না এদের দৌরাত্ম্য।
দুর্ঘটনায় ভয়ের নগরজীবন
‘বাংলার টেসলা’ খ্যাত এই রিকশায় উঠলেই যাত্রীদের ভর করে অনিরাপত্তা। হঠাৎ ব্রেক, অপ্রত্যাশিত মোড় কিংবা অতিরিক্ত গতিতে দুলে ওঠা— প্রতিটি মুহূর্তে ঝুঁকির ভীতি। ঢাকার মিরপুর থেকে মোহাম্মদপুর, গুলিস্তান থেকে বাড্ডা— যাত্রীরা বলছেন, চালকেরা বেশিরভাগই নতুন, ট্রাফিক সিগন্যাল সম্পর্কে অজ্ঞ, এমনকি প্রশিক্ষণও নেই। ফলে তাদের হাতে যাত্রা মানেই দোয়া-কালাম পড়তে পড়তে গন্তব্যে পৌঁছানো।
সরকারের নতুন পদক্ষেপ
এই অনিয়ম ঠেকাতে সরকার সিটি কর্পোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও চালকদের লাইসেন্স, ফিটনেস সনদ ও বিমার আওতায় আনার উদ্যোগ নিয়েছে। চালকদের জন্য বাধ্যতামূলক প্রশিক্ষণ চালু হচ্ছে। সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩০ কিলোমিটার এবং স্কুল জোনে ১৫ কিলোমিটারের সীমা নির্ধারণ করা হয়েছে। বুয়েটের নকশায় অনুমোদিত নতুন ই-রিকশা ছাড়া অন্যগুলো ধাপে ধাপে ফেজ আউট করা হবে।
নিবন্ধন ও নিয়ন্ত্রণ
প্রতিটি ই-রিকশার জন্য থাকবে ইউনিক রেজিস্ট্রেশন নম্বর ও নম্বর প্লেট। এক এনআইডিতে নিবন্ধন করা যাবে কেবল একটি রিকশা। প্রতি দুই বছর অন্তর ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক। চালকদের বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে এবং স্বাস্থ্য পরীক্ষার সনদ থাকতে হবে। লাইসেন্স নবায়নের সময় ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা বিষয়ে পুনঃপ্রশিক্ষণও নিতে হবে।
বিশেষজ্ঞের দৃষ্টিভঙ্গি
নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান মনে করেন, রিকশা বন্ধ করে দেওয়াই সমাধান নয়। বরং এটির আকৃতি ও কাঠামো উন্নত করা, মানসম্মত যন্ত্রাংশ ব্যবহার এবং সঠিক প্রশিক্ষণই দুর্ঘটনা কমাতে পারে। তিনি বলেন, “রিকশাকে যুগোপযোগী বাহনে রূপান্তর করা ছাড়া মুক্তি নেই।”
বাস্তবতা ও চ্যালেঞ্জ
ঢাকায় বর্তমানে অনুমানিক ১২ লাখ অবৈধ ব্যাটারিচালিত রিকশা চলছে। সড়কের প্রায় ২০ শতাংশ দুর্ঘটনার কারণ এগুলো। সিটি কর্পোরেশনের নানা উদ্যোগ— যেমন কিউআর কোড, ভিন্ন রঙের রিকশা, নির্দিষ্ট জোন— কোনোটি বাস্তবায়ন হয়নি।
সরকার বলছে, ধাপে ধাপে প্রশিক্ষণ ও লাইসেন্সের আওতায় এনে ২ লাখ চালককে বৈধ কাঠামোয় আনা হবে। কিন্তু নগরবাসীর প্রশ্ন রয়ে গেছে— এত পরিকল্পনা ও নীতিমালা থাকা সত্ত্বেও অনিয়ন্ত্রিত ‘বাংলার টেসলা’কে আদৌ থামানো যাবে তো?
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- শেষ মুহূর্তেও থামছে না বিদ্রোহীরা, নতুন কৌশল নিচ্ছে বিএনপি
- দেড় বছরে এক কোটি যুবকের কর্মসংস্থানের ব্যাবস্থা করার প্রতিশ্রুতি
- এপস্টেইন নথিতে বিল গেটসের নাম: মেলিন্ডা কি বললেন?
- লিবিয়ায় বাড়ির ভেতরে খুন হলেন গাদ্দাফির ছেলে সাইফ আল–ইসলাম
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- মতামত জরিপ: আওয়ামী লীগের ভোটারদের ৪৮% ভোট এবার যাবে বিএনপিতে
- এআই চ্যাটবটের পরামর্শ প্রশ্ন ছাড়াই মানছেন ব্যবহারকারীরা
- এমসিসির নতুন আইনে শেষ ওভার ও বানি হপ ক্যাচে বড় বদল
- বাড়ল রুপার দাম, ভরিতে কত?
- ভুক্তভোগীদের পরিচয় ফাঁসের অভিযোগে এপস্টেইনের হাজারো নথি সরাল ডিওজ
- আজ বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- জামায়াত আমিরের এক্স হ্যাক: বঙ্গভবন কর্মকর্তা আটক
- ক্রিকেটের রাজনীতি: মোস্তাফিজের ৯ কোটি গেছে, আইসিসির ৬ হাজার কোটি
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- জবিতে কেন্দ্রীয় মন্দিরের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
- এস আলমের মামলা লড়তে সরকারের ব্যয় ঘণ্টায় দেড় লাখ টাকা
- ফেব্রুয়ারির প্রথম দুই দিনে রেমিট্যান্স ৩২ কোটি ৬০ লাখ ডলার
- সাফিকুর রহমানের স্থলে বিমানের নতুন এমডি ড. হুমায়রা সুলতানা
- নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিন্টুর
- এআই চ্যাটবট গ্রকের বিরুদ্ধে নারী-শিশুর অশ্লীল ছবি তৈরির তদন্ত শুর
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- মোবাইল কেনাবেচায় ডি-রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, সতর্ক করল বিটিআরসি
- বেসরকারি ইপিজেডগুলো এখন থেকে বেজার অধীনে পরিচালিত হবে
- ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
- সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আবার বিপদে পড়ব: মির্জা ফখরুল
- চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি
- ৬ ঘণ্টারও কম সময়ে সোনার দাম ভরিতে বাড়ল ১০,৯০৬ টাকা
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- ৫০তম বিসিএস প্রিলিমিনারি: দুই দিন পর, কঠোর নিরাপত্তা
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- আগামীকাল লাকসাম স্টেডিয়ামে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- অন্যের ভোটে হাত না দিতে সতর্ক করেছেন জামায়াত আমির
- লাকসাম গাজীমুড়া এলাকায় দাঁড়িপাল্লার ব্যানার ভাঙচুর
- ধানের শীষে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠ ছাড়লেন সামিরা আজিম দোলা
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- জবি ইউট্যাবের নতুন ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
- মধ্যপ্রাচ্যে তৎপরতা বাড়ালো ওয়াশিংটন, ইরানের পথে দ্বিতীয় নৌবহর
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- সহকারী শিক্ষক-শিক্ষিকাদের জন্য অগ্রিম বর্ধিত বেতন সুবিধা চালু
- নির্বাচনে সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে ইসির নতুন সিদ্ধান্ত
- দুবাইয়ে প্রবাসীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার
- গান ছেড়ে দেওয়ার যা কারণ জানালেন অরিজিৎ সিং
- বিদেশি ঋণ নির্ভরতা: আগামী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ
- ভোটারের বয়স ১৬, এক কোটি কর্মসংস্থান ও চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুত
- গণমাধ্যমের সঙ্গে কথা না বলে পালিয়ে বাড়ি গেলেন সুমি
- সড়ক পরিবহন আইন বাস্তবসম্মত হওয়া প্রয়োজন: ফখরুল
- শিশির ভেজা পায়ে এলো হেমন্ত
- সামাজিক ব্যক্তিত্বে এগিয়ে আমেরিকা প্রবাসি আলহাজ্ব মনির আহমেদ
- শিল্পের কারিগর বাবুই পাখি
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় লোকোমোটিভ মাস্টার দায়ী: রেলমন্ত্রী
- ট্যাটু আঁকার নামে মেয়েদের সঙ্গে যা করতে বাদশাহ (ভিডিও)
- দেশ টিভির ডিএমডি আরিফ হাসানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা
- মোংলা ও পায়রায় ১০ নম্বর মহাবিপদ সংকেত, চট্টগ্রামে ৯
- মিয়ানমারের সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশি নিহত
- আমার নামে অভিযোগ গুলো মিথ্যা ছিলো: আহসান হাবিব পেয়ার
- উল্লাপাড়ায় ট্রেন লাইনচ্যুত, ইঞ্জিন ও বগিতে আগুন (ভিডিও)
- শহীদ আহসান উল্লাহ মাস্টার সততা, সাহস ও আদর্শের মূর্ত প্রতীক
- বাংলাদেশে পিঁয়াজের কেজি ১৪০ টাকা, ভারতে ৬ রুপি বা ৮ টাকা
- কোরআন অবমাননা : সেফুদার সম্পত্তি ক্রোকের নির্দেশ
