প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে বন্ধ রয়েছে পণ্য আমদানি-রপ্তানিসহ বন্দরের সব ধরনের কার্যক্রম। তবে বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল থেকে হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। এ উপলক্ষে বন্দরের অভ্যন্তরীণ অন্যান্য কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করে হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মণ্ডল জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটির কারণে আজ ভারত থেকে হিলি স্থলবন্দরে কোনো পণ্য আমদানি-রপ্তানি হচ্ছে না। একই সঙ্গে বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। এক দিনের বিরতি শেষে আগামীকাল রোববার (৮ নভেম্বর) থেকে পুনরায় স্বাভাবিক নিয়মে আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম চালু হবে।
অন্যদিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া জানান, স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম চালু রয়েছে। ফলে বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিক নিয়মেই দুই দেশের মধ্যে যাতায়াত করছেন।
মন্তব্য করুন