প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূত তারেক আহমেদের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়। রাষ্ট্রদূত তারেক আহমেদের সভাপতিত্বে দিবসটির তাৎপর্য ও বাংলাদেশের জাতীয় জীবনে এর গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করা হয়। এরপর মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করা হয়। এ ছাড়া দিবসটি উপলক্ষে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা, বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ১৯৭৬ সালে আমিরাতের সাথে আমাদের শ্রম- সম্পর্কের সূচনা হয়েছিল এবং সে সময়েই আমিরাতে কর্মী পাঠানো শুরু হয়। এই দীর্ঘ ৫০ বছরের পরিক্রমায় আজ প্রবাসীদের পাঠানো রেমিটেন্স আমাদের অর্থনীতির চাবিকাঠি সবল রেখেছেন।
আমিরাতে নির্মাণ শ্রমিক থেকে শুরু করে হাসপাতাল, হোটেল, ব্যাংক কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিটি প্রবাসী ভাই-বোনেরা প্রতিটি জায়গায় মেধা ও পরিশ্রমে দেশের নাম উজ্জ্বল করেছেন। এর পাশাপাশি ভিসা নবায়ন কর্মস্থল পরিবর্তন ও শ্রমিক ভিসা চালুর মতো বিষয়গুলোতে আমাদের প্রবাসীদের নানা সমস্যা ও সমাধানে কূটনৈতিক প্রচেষ্টার কথা আলোচনা করা হয়।
রাষ্ট্রদূত মহোদয় বলেন দলীয় বিভেদ ভুলে প্রবাসে আমাদের প্রথম পরিচয় হোক আমরা সবাই বাংলাদেশী। আসুন, আমরা বিভেদ ভূলে মানুষের অধিকার প্রতিষ্ঠায় এবং দেশের সার্বিক কল্যাণে একত্রিত হয়ে কাজ করি দেশ এবং প্রবাসের ভালোবাসা ও প্রবাসীদের ঐক্য ও সংহতি এই ধারা অব্যাহত থাকুক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনতা ব্যাংকে সিইও কামরুজ্জামান, বিএনপি নেতা ইসমাইল হোসেন তালুকদার, আবুল বাশার, আলহাজ্ব দিদারুল আলম, নূর হোসেন সুমন, আবুল কালাম আজাদ, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান সোহেল, সাখাওয়াত হোসেন বকুল সহ আরো অনেকে। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন