প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে তাঁদের বহনকারী একটি বাসকে পেছন থেকে ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের সবাই আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট। তাঁদের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামানের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন প্রতিষ্ঠানটির স্টোরকিপার জিয়াউর রহমান, তাঁর দুই ছেলে ও এক মেয়ে।
জানা গেছে, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর জিজানে এ দুর্ঘটনা ঘটে। মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে বাংলাদেশিদের বহনকারী বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। নিহত সাতজন বাংলাদেশের একাধিক পরিবারের সদস্য। তাঁদের মধ্যে শিশুও রয়েছে।
নিহতদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনায় আহত ব্যক্তিদেরও একই হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মন্তব্য করুন