তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৫:৩৮ পিএম

অনলাইন সংস্করণ

২৪ ঘণ্টায় হামে শনাক্ত ৩৫, উপসর্গ নিয়ে মৃত্যু ৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও উপসর্গে মোট এক হাজার ২০১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৪ জন। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে এক হাজার ৯৭ জন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুইজন এবং সিলেট, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে।

একই সময়ে হাম শনাক্ত হয়েছে ৩৫ জনের। এ নিয়ে এ বছর ২৩ হাজার ১৫৭ জনের হাম শনাক্ত হলো। নতুন করে এক হাজার ৩০৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ১৪ হাজার ৫৫১ জন।

 

মন্তব্য করুন