প্রকাশিত: ১২ ঘন্টা আগে, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ
বিচ্ছেদের খবরের পর সামাজিক মাধ্যমে নতুন কিছু ছবি পোস্ট করেছেন মডেল-অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। রোববার (১৮ অক্টোবর) ফেসবুকে প্রকাশ করা এসব ছবিতে তাকে প্রকৃতির মাঝে হাসিমুখে সময় কাটাতে দেখা গেছে।
একগুচ্ছ ছবিতে শেহতাজকে বন্য পরিবেশে ঘুরে বেড়াতে এবং বন্য প্রাণীর ছবি তুলতে দেখা যায়। পাশাপাশি নিজেকেও ক্যামেরাবন্দি করেছেন তিনি। ছবিগুলো দেখে ধারণা করা হচ্ছে, দেশের বাইরের কোনো পর্যটনকেন্দ্রে সময় কাটাচ্ছেন তিনি।
ছবির সঙ্গে কোনো দীর্ঘ ক্যাপশন দেননি অভিনেত্রী। শুধু যুক্ত করেছেন একটি উড়ন্ত পায়রার ইমোজি। এই ভ্রমণের উদ্দেশ্য বা নিজের বর্তমান অনুভূতি নিয়েও বিস্তারিত কিছু জানাননি তিনি। বিচ্ছেদের খবরের পর তার এই ছবি প্রকাশকে ঘিরে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
গত ৫ অক্টোবর রাতে সামাজিক মাধ্যমে যৌথ বিবৃতিতে সংগীতশিল্পী প্রীতম হাসান ও শেহতাজ বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান। প্রীতমকে নিয়ে দীর্ঘ ১০ বছরের পথচলার ইতি টেনেছেন শেহতাজ।
বিবৃতিতে দুজনই জানান, "দীর্ঘ ১০ বছরের স্মৃতি ও অভিজ্ঞতার জন্য তারা একে অপরের প্রতি কৃতজ্ঞ।" তারা আরও জানান, "তাদের মধ্যে পারস্পরিক সম্মান ও শুভকামনা সব সময় বজায় থাকবে।"
পাঁচ বছর প্রেমের পর ২০২২ সালের অক্টোবরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমকালো আয়োজনে বিয়ে করেছিলেন প্রীতম ও শেহতাজ।
মন্তব্য করুন