প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:২১ এ এম
অনলাইন সংস্করণ
গাজীপুরের শ্রীপুরে ময়লার স্তূপে পড়ে থাকা ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণে নূর মোহাম্মদ (৪৫) নামে এক ফার্নিচার ব্যবসায়ীর হাতের আঙুল বিচ্ছিন্ন হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের সাটিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত নূর মোহাম্মদ ওই এলাকার আব্দুল খালেকের ছেলে। বিস্ফোরণের পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, দোকানের পাশের ময়লার স্তূপের কাছে প্রাকৃতিক কাজ সারতে গিয়েছিলেন নূর মোহাম্মদ। এ সময় সেখানে পড়ে থাকা ককটেলসদৃশ একটি বস্তু হাতে নিয়ে নাড়াচাড়া করলে সেটি বিস্ফোরিত হয়। এতে তাঁর হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।
ওসি আরও বলেন, ককটেলসদৃশ বস্তুটি সেখানে কীভাবে এল, তা খতিয়ে দেখছে পুলিশ।
মন্তব্য করুন