বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১ ঘন্টা আগে, ০৫:৩৫ পিএম

অনলাইন সংস্করণ

ছেলের জন্মদিনে আদালতে হাজিরা দিলেন সোহানা সাবা, ভিডিওবার্তায় আক্ষেপ

ছেলের জন্মদিনে আদালতে হাজিরা দিতে গিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন ছোটপর্দার অভিনেত্রী সোহানা সাবা। সোমবার (১৯ অক্টোবর) সকালে জুলাই-সংক্রান্ত একটি মামলায় হাজিরা দিতে জজকোর্টে যান তিনি।

সেখানে একটি ভিডিওবার্তায় ছেলের জন্মদিনে আদালতে আসতে বাধ্য হওয়ায় নিজের হতাশার কথা তুলে ধরেন সোহানা সাবা। অভিনেত্রী বলেন, "আজ তার একমাত্র ছেলের জন্মদিন। এমন একটি বিশেষ দিনে ছেলেকে সময় দেওয়ার পরিবর্তে, নিজের সব পরিকল্পনা বাদ দিয়ে আদালতে হাজিরা দিতে হয়েছে তাকে।"

এ ছাড়া ভিডিওতে তিনি নিজেকে 'রাজনৈতিকভাবে ফাঁসানো ব্যক্তি' বলে উল্লেখ করেন।

সামাজিক মাধ্যমে ভিডিও পোস্টের ক্যাপশনে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। সেখানে সমালোচকদের উদ্দেশে 'অক্ষত', 'ফেকু প্রোফাইল' ও 'বিদেশে বসে দেশ উদ্ধার'-এর মতো শব্দবন্ধ ব্যবহার করেন তিনি। একই সঙ্গে সমালোচকদের চেহারা ও মানসিকতা নিয়েও প্রশ্ন তোলেন সোহানা সাবা।

ভিডিওবার্তাটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে জুলাই-সংক্রান্ত মামলাটির বিস্তারিত তথ্য অভিনেত্রীর বক্তব্যে পাওয়া যায়নি।

সামাজিক মাধ্যমে নিয়মিত সরব থাকেন সোহানা সাবা। তার ব্যক্তিগত জীবন ও নানা বিষয়ে দেওয়া বক্তব্য নিয়ে নেটিজেনদের মাঝে আলোচনা হয়।

 

মন্তব্য করুন