তিতুমীর কলেজ প্রতিনিধিঃ সাদিকুল ইসলাম সাদিক

প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০৭:১০ পিএম

অনলাইন সংস্করণ

নববর্ষকে স্বাগত জানিয়ে তিতুমীর কলেজে 'বৈশাখী শোভাযাত্রা'

বাংলা নববর্ষ ১৪৩৩- কে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তিতুমীর কলেজে অনুষ্ঠিত হলো 'বৈশাখী শোভাযাত্রা' । 

আজ মঙ্গলবার( ১৪ এপ্রিল ) সকাল সাড়ে আটটায় শোভাযাত্রাটি ক্যাম্পাসের পুরাতন বিজ্ঞান ভবন থেকে শুরু হয়। মাহাখালীর বিভিন্ন স্থান থেকে নানা শ্রেণি-পেশার মানুষ এই শোভাযাত্রায় অংশ নেয় । ঢাক-ঢোল, বাঁশি ও বিভিন্ন লোকজ বাদ্যযন্ত্রের তালে তালে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

শোভাযাত্রায় ছিল গ্রামীণ ঐতিহ্যের নানা উপকরণ, মুখোশ, পুতুল, এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতির প্রতীকী উপস্থাপন। অংশগ্রহণকারীরা “এসো হে বৈশাখ”সহ বিভিন্ন স্লোগান ও গান পরিবেশন করেন, যা নতুন বছরের আগমনী বার্তা ছড়িয়ে দেয়।

এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড.ছদরুদ্দীন আহমদ, উপাধ্যক্ষ অধ্যাপক আলেয়া আক্তার, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক এমএম আতিকুজ্জামান সহ অন্যান্য বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা। 

সাংস্কৃতিক সংগঠন ও সামাজিক সংগঠনগুলোর অংশগ্রহণে শোভাযাত্রাটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বাঙালির ঐতিহ্যকে ধারণ করে বিভিন্ন ধরনের গ্রামীণ পোশাক পরে অংশ নেন । যা এই শোভাযাত্রাকে অনন্য করে তুলে।

এ সময় পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড.ছদরুদ্দীন আহমদ বলেন, পহেলা বৈশাখ বাঙালির হাজার বছরের ঐতিহ্য। নতুন প্রজন্মকে বাঙালির এই ঐতিহ্যকে ধারণ করতে হবে। আমরা যতই শিক্ষিত হই না কেন,আমরা যেন আমাদের গোড়াকে ভুলে না যাই। পহেলা বৈশাখ আমরা ছোটবেলায় যেমনটি উপভোগ করতাম এখনো একই প্রকার উপভোগ্য।

মন্তব্য করুন