বৃহস্পতিবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২২ ১৪৩২   ১৭ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২০

ভারতের প্রত্যাশা: শেখ হাসিনা বিজয়ীর বেশে দেশে ফিরবেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ অক্টোবর ২০২৫  

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও ভারত এখনও আশা করছে তিনি বিজয়ীর বেশে বাংলাদেশে ফিরবেন। জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দেওয়ার ফাঁকে ব্রিটিশ–আমেরিকান সাংবাদিক মেহেদি হাসানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

 

ইউনূস জানান, শেখ হাসিনার স্বৈরশাসনের অবসানের রাতে তিনি উত্তেজনা অনুভব করেছিলেন, তবে তার চলে যাওয়া তিনি কল্পনাও করেননি। তিনি বলেন, শিক্ষার্থীরা আত্মত্যাগের পর অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে তাকে চাইলে প্রথমে তিনি রাজি হননি, কিন্তু তাদের অনুরোধে শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করেন।

 

সাক্ষাৎকারে শেখ হাসিনাকে ফেরত আনার প্রসঙ্গেও ইউনূস বলেন, ভারত নিজে থেকে তাকে ফেরত দেওয়ার সম্ভাবনা কম, তবে আইনি বাধ্যবাধকতা তৈরি হলে পরিস্থিতি বদলাতে পারে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নয়, কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে তিনি বলেন, দলটি বৈধ থাকলেও আপাতত রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রয়েছে।

 

বাংলাদেশে সহিংসতা ও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগকে ‘অতিরঞ্জিত’ ও ‘ভুয়া খবর’ আখ্যা দিয়ে তিনি দাবি করেন, সরকার এ বিষয়ে সতর্ক রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্থিতিশীল হচ্ছে বলেও জানান তিনি।

 

ইউনূস আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে তিনটি কাজ দেওয়া হয়েছে এবং তা শেষ করেই তিনি নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।

এই বিভাগের আরো খবর