দেড় বছরে এক কোটি যুবকের কর্মসংস্থানের ব্যাবস্থা করার প্রতিশ্রুতি
তরুণ কণ্ঠ অনলাইন
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় গেলে দেড় বছরের মধ্যে এক কোটি বেকার যুবকের চাকরির ব্যবস্থা করবে বিএনপি।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কিসমত দৌলতপুর দাখিল মাদ্রাসা ও ঈদগাহ মাঠে আয়োজিত এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কর্মসংস্থানের প্রতিশ্রুতি, দেশের উন্নয়ন ও বেকারত্ব দূরীকরণে বিএনপির ভিশন তুলে ধরে দলের মহাসচিব বলেন, বিএনপি যদি নির্বাচিত হয় তবে দেশে কৃষিভিত্তিক শিল্প ও কলকারখানা গড়ে তোলা হবে। যুবকদের জন্য বিশেষ কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
মির্জা ফখরুল বলেন, বিএনপি সবসময় কাজে ও কর্মে বিশ্বাস করে, তাত্ত্বিক সমালোচনায় নয়। আজকে এমন একটি দল আপনাদের সামনে এসেছে, যাদের আগে কখনো দেখা যায়নি। এখন তারা রাজনীতি করতে এসেছে। রাজনীতি করবেন করেন, কিন্তু দয়া করে মানুষের সামনে মিথ্যা কথা বলবেন না।
ধর্মীয় অনুভূতির অপব্যবহারের সমালোচনা করে তিনি বলেন, একটি পক্ষ ইসলামের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করছে। তারা মা-বোনদের ভুল বুঝিয়ে বলছে যে, দাঁড়িপাল্লায় ভোট দিলেই নাকি জান্নাত পাওয়া যাবে। কোনো প্রকৃত মুসলমান এটা বিশ্বাস করতে পারে না। জান্নাত পাওয়া বা না পাওয়া নির্ভর করে মানুষের আমল ও ভালো কাজের ওপর, কোনো বিশেষ মার্কায় ভোট দেওয়ার ওপর নয়।
এসময় তিনি চরমোনাই পীরের উদ্ধৃতি দিয়ে বলেন, জামায়াতে ইসলামী কোনো প্রকৃত ইসলামী দল নয়।
বিগত দিনের নির্যাতন ও নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগ সরকারের আমলের নির্যাতনের চিত্র তুলে ধরে মির্জা ফখরুল বলেন, আমার নামে ১১৭টি মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, সাড়ে তিন বছর জেল খেটেছি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ১০ বছর জেল খেটেছেন। গত কয়েক বছরে আমাদের ২০ হাজার নেতাকর্মীকে খুন করা হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। সেই লক্ষ্যেই আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।
বিএনপি মহাসচিব জানান, প্রত্যেক নাগরিকের হাতে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য বিশেষ কার্ড প্রদান, ন্যায্যমূল্যে সার-বীজ-তেল ও কৃষি পণ্য নিশ্চিত করা, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ, প্রান্তিক নারীদের এনজিও ঋণের কিস্তির দায়িত্ব নেবে সরকার।
এসময় এক কিশোর ফখরুলকে জমানো টাকার একটি মাটির ব্যাংক উপহার দেন।
এই নির্বাচনি পথসভায় জেলা, উপজেলা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুলের এই প্রতিশ্রুতি নির্বাচনী প্রচারণায় কর্মসংস্থানকে সবচেয়ে বড় ইস্যু হিসেবে তুলে ধরেছে।
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক
- অপতথ্য ছড়িয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করছে: জামায়াত আমির
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- বাংলাদেশীরা সৌদি নারীদের বিয়ে করতে পারবেন!
- মিয়ানমারকে ৩১ বছরের ‘পুরনো’ সাবমেরিন দিচ্ছে ভারত
- পাকিস্তানে ৩০০ রুপি ছাড়ালো টমেটোর দাম
- মোশাররফের দেহ রাস্তায় ঝুলিয়ে রাখার নির্দেশ
- জিম্বাবুয়েতে পানির অভাবে দুই শতাধিক হাতির মৃত্যু
- ১০ হাজার সেনা-পুলিশ মোতায়েন
কী ঘটবে আসামে ? - থাইল্যান্ডে বিদ্রোহীদের হামলায় নিহত ১৫
- ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ভিসা দিল না যুক্তরাষ্ট্র
- শ্রীলংকায় এবার মসজিদে বোমা হামলা
- শ্রীলঙ্কায় রক্তবন্যা: নিহত বেড়ে ২০৭
- সৌদি প্রবাসীদের জন্য সুখবর
- ছাত্রের সঙ্গে যৌনমিলন, কারাগারে শিক্ষিকা
- সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড
- কানাডায় জাস্টিন ট্রুডোর দল আবারও ক্ষমতায়
- মসজিদ নাকি মন্দির! মামলার রায় আজ
