কিছু সবজির দাম কমতি, মাছ-মাংস এখনো চড়া
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫
কিছু সবজির দাম কমতি, মাছ-মাংস এখনো চড়া
বাজারে আগাম শীতকালীন সবজির বাড়তি সরবরাহে কিছু সবজির দাম কমেছে। গত দুই সপ্তাহের ব্যবধানে শিমের দাম কেজিতে ১০০ টাকা পর্যন্ত কমেছে। এ ছাড়া টমেটো, আলু, পটোল ও ঢেঁড়সসহ বেশ কিছু সবজির দাম কমতির দিকে। তবে এখনো বেশির ভাগ সবজি প্রতি কেজি ৮০ টাকার মধ্যে।
আগের চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ ও মুরগি।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর রামপুরা, বাড্ডা ও জোয়ারসাহারা বাজারের খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
বিক্রেতারা বলছেন, বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ছে, এতে শিম-টমেটোসহ বেশ কিছু সবজির দাম অনেকটা কমে এসেছে।
বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি শিম ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত দুই সপ্তাহ আগেও রাজধানীর খুচরা বাজারে ২২০ থেকে ২৫০ টাকা ছিল।
বাজারে কাঁচা টমেটো চলে আসায় আমদানি করা পাকা টমেটোর দামও কমতে শুরু করেছে। কেজিতে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত কমে এখন পাকা টমেটো ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। সরবরাহ বাড়ায় লম্বা লাউ, পটোল, ঢেঁড়স ও কচুমুখীর দামও কিছুটা কম।
পটোল প্রতি কেজি ৭০ টাকা, ঢেঁড়স ৭০ থেকে ৮০ টাকা, কচুমুখী ৫০ থেকে ৬০ টাকা।
লম্বা লাউ প্রতি পিস ৬০ থেকে ৭০ টাকা। কাঁচা মরিচের দাম কিছুটা কমে প্রতি কেজি ১৬০ থেকে ২০০ টাকা। তবে বেগুন, করলা, ঝিঙা, চিচিঙ্গা, ধুন্দল, বরবটি, লতা, মিষ্টি কুমড়া, ফুলকপি—এসব সবজি এখনো আগের চড়া দামেই বিক্রি হচ্ছে। প্রতি কেজি বেগুন মানভেদে ১০০ থেকে ১৮০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। করলা ১০০ থেকে ১১০ টাকা, ঝিঙা ৮০ থেকে ৯০, চিচিঙ্গা ও ধুুন্দল ৮০, বরবটি ৮০ থেকে ১০০, লতি ৮০, মিষ্টিকুমড়া ৫৫ থেকে ৬০ টাকা কেজি।
ফুলকপি প্রতি পিস আকারভেদে ৬০ থেকে ৮০ টাকা।
রাজধানীর জোয়ারসাহারা বাজারের সবজি বিক্রেতা মো. মিলন খান কালের কণ্ঠকে বলেন, ‘সরবরাহ বাড়ার কারণে কিছু সবজির দাম কমলেও বেশির ভাগ সবজি এখনো আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। তবে আশা করা যাচ্ছে, সামনে সরবরাহ আরো বাড়লে সব ধরনের সবজির দাম কমে আসবে।’
বাজার ঘুরে দেখা গেছে, মাছ ও মাংসের বাড়তি দামের কারণে ফার্মের মুরগির ডিমের চাহিদা বেড়েছে। এতে ডিমের দামও কিছুটা বেড়ে প্রতি ডজন ১৫০ টাকায় উঠেছিল। তবে গত এক সপ্তাহের ব্যবধানে ফার্মের মুরগির ডিমের দাম কিছুটা কমে এখন খুচরায় ১৪০ থেকে ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে মুরগি আগের দরেই রয়েছে। গতকাল বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকা ও সোনালি মুরগি ৩০০ থেকে ৩২০ টাকা।
মাছ বাজার ঘুরে দেখা গেছে, মাঝারি সাইজের প্রতি কেজি রুই মাছ ৩৫০ টাকা কেজি। বড় রুই মাছ ৪৫০ থেকে ৫০০ টাকা। বড় সাইজের তেলাপিয়া প্রতি কেজি ২৩০ থেকে ২৫০ টাকা। চাষের কই মাছ প্রতি কেজি ২৪০ থেকে ২৫০ টাকা। চিংড়ি আকারভেদে ৬৫০ থেকে ১০০০ টাকা কেজি। বাজার ঘুরে দেখা গেছে, সবচেয়ে বেশি চাহিদার পণ্য মসুর ডাল এখনো বাড়তি দামেই বিক্রি হচ্ছে। খুচরায় ছোট দানার মসুর ডাল প্রতি কেজি ১৬০ টাকা। মাঝারি দানা ১৩০ থেকে ১৪০ টাকা ও বড় দানা ১১৫ থেকে ১২৫ টাকা। দেশি পেঁয়াজ প্রতি কেজি ৮০ থেকে ৮৫ টাকা।
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- শেষ মুহূর্তেও থামছে না বিদ্রোহীরা, নতুন কৌশল নিচ্ছে বিএনপি
- দেড় বছরে এক কোটি যুবকের কর্মসংস্থানের ব্যাবস্থা করার প্রতিশ্রুতি
- এপস্টেইন নথিতে বিল গেটসের নাম: মেলিন্ডা কি বললেন?
- লিবিয়ায় বাড়ির ভেতরে খুন হলেন গাদ্দাফির ছেলে সাইফ আল–ইসলাম
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- মতামত জরিপ: আওয়ামী লীগের ভোটারদের ৪৮% ভোট এবার যাবে বিএনপিতে
- এআই চ্যাটবটের পরামর্শ প্রশ্ন ছাড়াই মানছেন ব্যবহারকারীরা
- এমসিসির নতুন আইনে শেষ ওভার ও বানি হপ ক্যাচে বড় বদল
- বাড়ল রুপার দাম, ভরিতে কত?
- ভুক্তভোগীদের পরিচয় ফাঁসের অভিযোগে এপস্টেইনের হাজারো নথি সরাল ডিওজ
- আজ বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- জামায়াত আমিরের এক্স হ্যাক: বঙ্গভবন কর্মকর্তা আটক
- ক্রিকেটের রাজনীতি: মোস্তাফিজের ৯ কোটি গেছে, আইসিসির ৬ হাজার কোটি
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- জবিতে কেন্দ্রীয় মন্দিরের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
- এস আলমের মামলা লড়তে সরকারের ব্যয় ঘণ্টায় দেড় লাখ টাকা
- ফেব্রুয়ারির প্রথম দুই দিনে রেমিট্যান্স ৩২ কোটি ৬০ লাখ ডলার
- সাফিকুর রহমানের স্থলে বিমানের নতুন এমডি ড. হুমায়রা সুলতানা
- নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিন্টুর
- এআই চ্যাটবট গ্রকের বিরুদ্ধে নারী-শিশুর অশ্লীল ছবি তৈরির তদন্ত শুর
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- মোবাইল কেনাবেচায় ডি-রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, সতর্ক করল বিটিআরসি
- বেসরকারি ইপিজেডগুলো এখন থেকে বেজার অধীনে পরিচালিত হবে
- ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
- সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আবার বিপদে পড়ব: মির্জা ফখরুল
- চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি
- ৬ ঘণ্টারও কম সময়ে সোনার দাম ভরিতে বাড়ল ১০,৯০৬ টাকা
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- ৫০তম বিসিএস প্রিলিমিনারি: দুই দিন পর, কঠোর নিরাপত্তা
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- আগামীকাল লাকসাম স্টেডিয়ামে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- অন্যের ভোটে হাত না দিতে সতর্ক করেছেন জামায়াত আমির
- লাকসাম গাজীমুড়া এলাকায় দাঁড়িপাল্লার ব্যানার ভাঙচুর
- ধানের শীষে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠ ছাড়লেন সামিরা আজিম দোলা
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- জবি ইউট্যাবের নতুন ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
- মধ্যপ্রাচ্যে তৎপরতা বাড়ালো ওয়াশিংটন, ইরানের পথে দ্বিতীয় নৌবহর
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- সহকারী শিক্ষক-শিক্ষিকাদের জন্য অগ্রিম বর্ধিত বেতন সুবিধা চালু
- নির্বাচনে সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে ইসির নতুন সিদ্ধান্ত
- দুবাইয়ে প্রবাসীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার
- গান ছেড়ে দেওয়ার যা কারণ জানালেন অরিজিৎ সিং
- বিদেশি ঋণ নির্ভরতা: আগামী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ
- ভোটারের বয়স ১৬, এক কোটি কর্মসংস্থান ও চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুত
- গণমাধ্যমের সঙ্গে কথা না বলে পালিয়ে বাড়ি গেলেন সুমি
- সড়ক পরিবহন আইন বাস্তবসম্মত হওয়া প্রয়োজন: ফখরুল
- শিশির ভেজা পায়ে এলো হেমন্ত
- সামাজিক ব্যক্তিত্বে এগিয়ে আমেরিকা প্রবাসি আলহাজ্ব মনির আহমেদ
- শিল্পের কারিগর বাবুই পাখি
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় লোকোমোটিভ মাস্টার দায়ী: রেলমন্ত্রী
- ট্যাটু আঁকার নামে মেয়েদের সঙ্গে যা করতে বাদশাহ (ভিডিও)
- দেশ টিভির ডিএমডি আরিফ হাসানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা
- মোংলা ও পায়রায় ১০ নম্বর মহাবিপদ সংকেত, চট্টগ্রামে ৯
- মিয়ানমারের সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশি নিহত
- আমার নামে অভিযোগ গুলো মিথ্যা ছিলো: আহসান হাবিব পেয়ার
- উল্লাপাড়ায় ট্রেন লাইনচ্যুত, ইঞ্জিন ও বগিতে আগুন (ভিডিও)
- শহীদ আহসান উল্লাহ মাস্টার সততা, সাহস ও আদর্শের মূর্ত প্রতীক
- বাংলাদেশে পিঁয়াজের কেজি ১৪০ টাকা, ভারতে ৬ রুপি বা ৮ টাকা
- কোরআন অবমাননা : সেফুদার সম্পত্তি ক্রোকের নির্দেশ
