প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ
ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বল হাতে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন বাংলাদেশের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট নেওয়ার পরই ষষ্ঠ উইকেট শিকার করে নতুন মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৫৫ রানে ৮ উইকেট। স্বাগতিকরা বাংলাদেশের চেয়ে ৯০ রানের বেশি লিডে রয়েছে।
এর আগে প্রথম ইনিংসে মিচেল স্টার্কের তোপে বাংলাদেশ মাত্র ৬৪ রানে অলআউট হয়ে যায়। স্টার্ক একাই ৬ উইকেট নিয়ে টাইগারদের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ভালো অবস্থানে থাকলেও বাংলাদেশের পেস আক্রমণে চাপে পড়ে অস্ট্রেলিয়া। সেই চাপের কেন্দ্রে ছিলেন শরিফুল ইসলাম। ইনজুরি কাটিয়ে দলে ফিরে এসে তিনি দুর্দান্ত বোলিং করে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে ধস নামান।
স্টার্ককে আউট করে নিজের ষষ্ঠ উইকেট পূর্ণ করেন শরিফুল, যা তার টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং পারফরম্যান্সগুলোর একটি। পুরো ইনিংসে তার আক্রমণাত্মক স্পেলে ম্যাচে ফেরার আশা দেখেছে বাংলাদেশ।
দিনের শুরুতে অস্ট্রেলিয়ার আধিপত্য থাকলেও শেষ সেশনে টাইগার বোলারদের দাপটে ম্যাচে ভারসাম্য ফিরে এসেছে। এখন অস্ট্রেলিয়ার লক্ষ্য লিড বাড়ানো, আর বাংলাদেশের লক্ষ্য দ্রুত বাকি উইকেট তুলে ম্যাচে নিজেদের অবস্থান শক্ত করা।
মন্তব্য করুন