প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০৯:২৫ এ এম
অনলাইন সংস্করণ
ডারউইনে পরাজয়ের পর ম্যাকাই টেস্টে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমে শুরুতেই দাপট দেখিয়েছে অস্ট্রেলিয়া। মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১২ রানেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।
ইনিংসের প্রথম বলেই সাদমান ইসলামকে গোল্ডেন ডাকের শিকার করেন স্টার্ক। এরপর একে একে তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক ও লিটন দাসকে আউট করে পূর্ণ করেন তার ফাইফার। মাত্র ২২ বলেই পাঁচ উইকেট নিয়ে টেস্ট ইতিহাসে দ্রুততম ফাইফারের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন এই বাঁহাতি পেসার।
এর আগে দ্রুততম ফাইফারের রেকর্ডও স্টার্কের দখলে, যেখানে গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ১৫ বলেই পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। ১৯ বলে ফাইফার রয়েছে আর্নেস্ট টশাক, স্টুয়ার্ট ব্রড ও স্কট বোল্যান্ডের। আর ২১ বলে পাঁচ উইকেট নেওয়া শেন ওয়াটসনের পর এবার ২২ বলে ফাইফার করে সেই তালিকায় নিজের অবস্থান আরও শক্ত করেছেন স্টার্ক।
বাংলাদেশের বিপক্ষে এই বিধ্বংসী স্পেলে স্টার্ক মাত্র ৪ রান খরচ করেন। তার শিকার হওয়া পাঁচ ব্যাটারের মধ্যে কেবল মুমিনুল হকই রানের খাতা খুলতে পেরেছেন।
এই পারফরম্যান্সের মাধ্যমে টেস্ট ক্রিকেটে পেসারদের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় আরও এক ধাপ এগিয়েছেন স্টার্ক। বাংলাদেশের বিপক্ষে পাঁচ উইকেট নিয়ে তিনি ছাড়িয়ে গেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ডেল স্টেইনকে। পেসারদের মধ্যে সর্বোচ্চ ৭০৪ উইকেট নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন।
মন্তব্য করুন