স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ১১:১৯ এ এম

অনলাইন সংস্করণ

৬৮ বছর পর বিশ্বকাপে এক দিনে সব ম্যাচ ড্র, বিরল ঘটনার সাক্ষী ফুটবল বিশ্ব

ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের পঞ্চম দিনে ফুটবল ইতিহাসে বিরল এক ঘটনার সাক্ষী হলো বিশ্ব। এক দিনে অনুষ্ঠিত চারটি ম্যাচের সবকটিই সমতায় শেষ হয়েছে, যা ৬৮ বছর পর আবারও দেখা গেল বিশ্বকাপে।

দিনের প্রথম ম্যাচে স্পেন ও কেপ ভার্দে গোলশূন্য ড্রয়ে মাঠ ছাড়ে। এরপর বেলজিয়াম ও মিসর ১–১ গোলে পয়েন্ট ভাগাভাগি করে নেয়। একই ব্যবধানে ১–১ ড্র হয় সৌদি আরব ও উরুগুয়ের ম্যাচে। দিনের শেষ ম্যাচে ইরান ও নিউজিল্যান্ডের লড়াই ২–২ গোলের রোমাঞ্চকর সমতায় শেষ হয়।

এর আগে সর্বশেষ ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপে এক দিনে অনুষ্ঠিত সব ম্যাচ ড্র হয়েছিল। ওই আসরে সুইডেন–ওয়েলস (০–০), যুগোস্লাভিয়া–প্যারাগুয়ে (৩–৩), ইংল্যান্ড–অস্ট্রিয়া (২–২) এবং নর্দার্ন আয়ারল্যান্ড–জার্মানি (২–২) ম্যাচগুলোও সমতায় শেষ হয়।

ফুটবল বিশ্লেষকদের মতে, আধুনিক বিশ্বকাপে এক দিনে এত বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের সবগুলো ড্র হওয়া অত্যন্ত বিরল ঘটনা। প্রতিটি ম্যাচেই আক্রমণ ও রক্ষণে সমান লড়াই হলেও শেষ পর্যন্ত কোনো দলই জয় নিশ্চিত করতে পারেনি।

মন্তব্য করুন