প্রকাশিত: ১৮ মে, ২০২৬, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ
কুমিল্লার লালমাই উপজেলায় সাংবাদিক আজহারুল ইসলামের উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৮ বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম।
বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় স্থানীয় আটিটি বাজার এলাকার চিহ্নিত দুর্বৃত্তরা সাংবাদিক আজহারুল ইসলামের উপর অতর্কিত হামলা চালায়। হামলার পরও অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ করা হয়।
লালমাই উপজেলা নিবার্হী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু এবং লালমাই থানার ভারপ্রাপ্ত (ওসি) নুরুজ্জামান এর প্রতি দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্বান জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।
আজহারুল ইসলাম বলেন, আমি পেশায় একজন সাংবাদিক। জাতীয় দৈনিক পত্রিকা "খোলা কাগজ" এর লালমাই প্রতিনিধি এবং লালমাই এর জনপ্রিয় অনলাইন পোর্টাল "লালমাই প্রতিদিন" এর বার্তা সম্পাদক। আমি একজন সংবাদ কর্মী হিসাবে সমাজের বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড দৈনিক পত্রিকা ও অনলাইন পোর্টাল এর মাধ্যমে জনগনের নিকট তুলে ধরি। বিভিন্ন সময়ে সামাজে অসঙ্গতি তুলে ধরে গিয়ে তাদের একমাত্র বাঁধা সৃষ্টি কারী হিসেবে আমাকে চিহ্নিত করে বিভিন্ন সময়ে আমার সাথে কথা কাটাকাটি সহ হুমকি প্রদান করে,
বছর দুয়েক আগেই তারা এলাকায় একটা ঝামেলা হলে আমি ভিডিও করলে আমাকে ধাক্কা প্রদান করেন। অভিযুক্ত দুইজন আপন ভাই খুবই খারাপ ও উশৃঙ্খল প্রকৃতির লোক গ্রামের প্রতিবেশী সবাই জানেন। তাহারা পূর্ব থেকে আমার সাথে বিভিন্ন কর্মকাণ্ডে করা সংক্রান্ত বিষয় নিয়া বিরোধ পোষন করে মারধরের হুমকি দিয়া আসিতেছে।
এমতাবস্থায় গত ১৫/০৫/২০২৬ ইং তারিখ রাত অনুমান ৯ ঘটিকার সময় লালমাই থানাধীন আটিটি আই.এস দাখিল মাদ্রাসার হলরুমে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এক মতবিনিময় সভার আয়োজন করে। আমি উক্ত অনুষ্টানের নিউজ কভার করার জন্য উপস্থিত হই। অনুষ্ঠান শেষে আমার সাথে গত(৯মে) মাদক বিরোধী রিপোর্ট নিয়ে আমাকে তুচ্ছ তাচ্চিল্য করে আমার সাংবাদিক নিয়ে প্রশ্ন তুলে ও ভূয়া সাংবাদিকসহ আজেবাজে মন্তব্য করে। আমি তাহাদের এহেন কথাবার্তার প্রতিবাদ করিলে অভিযোগকারী দুইজন উদ্দেশ্য প্রণোদিত ও পূর্ব পরিকল্পিতভাবে আমার উপর হামলা করে।
আমাকে অতর্কিতভাবে চড় থাপ্পর ও কিল ঘুষি মারিয়া আমার মুখের ডানপাশেসহ শরীরের বিভিন্নস্থানে আঘাত করে। আমার গায়ে থাকা টি-শার্ট এর কলার ধরিয়া টানাহেড়া করে ।আমাকে মারধর করার পর আমার ব্যবহৃত স্যামসাং গ্যালাক্সী এম-৩১ মডেল এর ০১টি মোবাইল সেট জোরপূর্বক নিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত লোকজন আমাকে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে আমাকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসা গ্রহন করি।
আমাকে মারধর করার বিষয়টি অনলাইন নিউজে অন্যান্য সাংবাদিক নিউজ প্রকাশ করে পরদিন সকাল ৮ টায় অভিযুক্ত দুই জন আমার মোটরসাইকেলের গতিরোধ করে পুনরায় প্রাণনাশের হুমকি প্রদান করেন।
এ বিষয়ে আমি নিরাপত্তাহীনতায় ভূগিতেছি এই অবস্থায় আমি নিজে বাদী হয়ে রবিবার (১৭ মে ২০২৬) লালমাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমি এই ঘটনাটা সুস্থ তদন্ত মাধ্যমে আমি বিচার চাই।
মন্তব্য করুন