শাহরিয়ার শ্রাবণ

প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০৯:৪২ এ এম

অনলাইন সংস্করণ

১৬ ঘণ্টা পর উদ্ধার কর্ণফুলী কমিউটার, ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে সকাল ১০টায়

কুমিল্লার লাকসামে দুর্ঘটনাকবলিত কর্ণফুলী কমিউটার ট্রেনের বগিগুলো প্রায় ১৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। রাত আনুমানিক ৪টার দিকে রিলিফ ট্রেনের সাহায্যে উদ্ধারকাজ সম্পন্ন হয়। তবে দুর্ঘটনাস্থলে রেললাইন মেরামতের কাজ এখনো চলমান রয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, রেললাইন মেরামত ও প্রয়োজনীয় কাজ শেষ করতে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত সময় লাগতে পারে। এরপর আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

দুর্ঘটনার পর থেকে রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। বর্তমানে উদ্ধারকাজ শেষে রেললাইন সংস্কারের কাজ চলছে। মেরামতকাজ সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

মন্তব্য করুন