প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৬, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ
ঢাকা থেকে চিলমারি যাওয়ার পথে বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্থগিত রয়েছে।
বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে সান্তাহারের তিলকপুর এলাকায় ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়।
সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, “নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে বেলা ২টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি করে। সান্তাহার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছু সময় পরেই ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়েছে।”
তিনি আরও জানান, “এখন পর্যন্ত মৃত্যুর কোনো সংবাদ পাওয়া যায়নি। তবে ট্রেনের ছাদে থাকা যাত্রীদের মধ্যে অনেকে ছাদ থেকে পড়ে হতাহত হয়েছেন। বগিগুলো উদ্ধারের জন্য কাজ চলছে।”
এই দুর্ঘটনার কারণে ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের মধ্যে চরম অসুবিধা তৈরি হয়েছে। কর্তৃপক্ষ দ্রুত দুর্ঘটনাস্থল থেকে বগিগুলো সরিয়ে যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা করছে।
মন্তব্য করুন