তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৬, ০২:১৬ পিএম

অনলাইন সংস্করণ

ঈদের দিনে কেমন থাকবে আবহাওয়া, জানাল আবহাওয়া অফিস

ঈদের দিনেই বৃষ্টির শঙ্কা। ছবি: সংগ্রহীত

ঈদুল ফিতরের তারিখ চূড়ান্ত করতে বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনার জন্য বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা ৬টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ সভায় সভাপতিত্ব করবেন। দেশের বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত চাঁদ দেখার তথ্য যাচাই-বাছাই করে এ বৈঠক থেকেই ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করা হবে।

এদিকে, দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এ জন্য নির্দিষ্ট কয়েকটি ফোন নম্বর চালু রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষও সরাসরি তথ্য দিতে পারেন।

চাঁদ দেখার সংবাদ জানাতে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে যোগাযোগ করা যাবে। পাশাপাশি সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলার নির্বাহী কর্মকর্তাকেও এ তথ্য জানানো যাবে।

ঈদের তারিখ ঘোষণার অপেক্ষায় এখন সারা দেশের মানুষের দৃষ্টি নিবদ্ধ রয়েছে এই বৈঠকের দিকে। এখান থেকেই আসবে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের চূড়ান্ত ঘোষণা।

মন্তব্য করুন