প্রকাশিত: ১১ ঘন্টা আগে, ০২:৪৫ পিএম

অনলাইন সংস্করণ

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি

লালমনিরহাট–কুড়িগ্রামে শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

(মো আব্দুল বারেক উপজেলা প্রতিনিধি)

৪ মার্চ ২০২৬ (মঙ্গলবার): লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা ও উন্নয়ন কৌশল নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, লালমনিরহাটের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু, এমপি। তিনি তাঁর বক্তব্যে বলেন, উত্তরাঞ্চলের এই দুই জেলায় শিল্পায়নের ব্যাপক সম্ভাবনা রয়েছে, যা কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। কর্মসংস্থান সৃষ্টি ও আঞ্চলিক অর্থনীতিকে শক্তিশালী করতে শিল্পখাতের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। এছাড়াও উপস্থিত ছিলেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য জনাব রোকন উদ্দিন বাবুল, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য জনাব হাসান রাজীব প্রধান, কুড়িগ্রাম জেলা প্রশাসক জনাব অন্নপূর্ণা দেবনাথ, লালমনিরহাট জেলা পুলিশ সুপার জনাব আসাদুজ্জামান এবং কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি।
সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা প্রশাসক জনাব এইচ এম রকিব হায়দার।
আলোচনা সভায় বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থান, কৃষিভিত্তিক কাঁচামাল ও মানবসম্পদের প্রাচুর্যকে কাজে লাগিয়ে লালমনিরহাট ও কুড়িগ্রামে শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন সম্ভব। এজন্য অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন