প্রকাশিত: ১৫ ঘন্টা আগে, ১১:০২ এ এম
অনলাইন সংস্করণ
এমপি আবুল কালামের দিনব্যাপী কর্মসূচি মনোহরগঞ্জ-লাকসামে ব্যস্ত সময় পার করেছেন। গতকাল সোমবার ২৩ মার্চ ২০২৬ কুমিল্লা-০৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ আবুল কালাম দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
তিনি মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে শিক্ষা, সামাজিক ও রাজনৈতিক কার্যক্রমে যুক্ত হয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন।
কর্মসূচি অনুযায়ী, দুপুর ১২টায় মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নের বিপুলাসার ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন।
এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও এলাকাবাসীর উপস্থিতি ছিলেন। এরপর দুপুর ২টায় বিপুলাসার ইউনিয়ন যুবদলের সভাপতি জমিদার সিরাজের বাড়িতে দাওয়াতে অংশগ্রহণ করেন এমপি। বিকেল ৩টায় খিলা ইউনিয়নের বান্দুয়াইন গ্রামের বাজারে চা-চক্রে অংশ নিয়ে স্থানীয় জনগণের সাথে মতবিনিময় এবং ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন।
বিকেল ৪টায় মনোহরগঞ্জ উপজেলা অডিটরিয়ামে উপজেলার ১১টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এ সময় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি ও জনসম্পৃক্ত বিষয় নিয়ে আলোচনা করেন। সন্ধ্যা ৬টায় মৈশাতুয়া ইউনিয়নে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চুর বাড়িতে দাওয়াতে অংশগ্রহণ করেন সংসদ সদস্য।
দিনব্যাপী এসব কর্মসূচি শেষে তিনি লাকসাম বিএনপি দলীয় কার্যালয়ের উদ্দেশ্যে যান। স্থানীয় নেতাকর্মীরা জানান, এমপি আবুল কালামের এই কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে এবং বিভিন্ন স্থানে তাকে স্বাগত জানানো হয়েছে।
মন্তব্য করুন