প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৬, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ
দখলদার, গণহত্যাকারী ইসরায়েল দাবি করেছে, ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি–কে হত্যা করেছে তারা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী, জানিয়েছেন, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি নিহত হয়েছেন।
তবে ইরান এখনও এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি।
যদি খবরটি নিশ্চিত হয়, তবে এটি গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পর তেহরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতার মৃত্যু হিসেবে গণ্য হবে। এর আগে হামলার প্রথম দিনেই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্বপরিবারে নিহত হয়েছেন।
মন্তব্য করুন