প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৯:১২ এ এম
অনলাইন সংস্করণ
গ্রামবাংলার ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির ধারাবাহিকতায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নবান্ন মেলা।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬ইং) সকালে উপজেলার পুরাতন বন্দর এলাকায় এ মেলার আয়োজন করা হয়।
মেলায় বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ, শিশুদের খেলনা, মাটির তৈরি খেলনা ও গ্রামবাংলার ঐতিহ্যবাহী নানা সামগ্রীর পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা।
সকাল থেকেই মেলায় শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
নবান্নকে ঘিরে আয়োজিত এ মেলা গ্রামীণ ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির এক মিলনমেলায় পরিণত হয়।
নতুন ধানের মৌসুমে এমন আয়োজন স্থানীয় মানুষের মধ্যে আনন্দ ও উৎসাহ ছড়িয়ে দেয়।
স্থানীয়দের কাছে নবান্ন মেলা শুধু কেনাবেচার জায়গা নয়, বরং এটি গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির একটি।
মন্তব্য করুন