নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩ ঘন্টা আগে, ০৯:০৭ এ এম

অনলাইন সংস্করণ

সালথায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফরিদপুরের সালথায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন।

সভায় বক্তব্য দেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খাঁন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহসভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান মোল্যা, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর এবং সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, সদস্যসচিব এনায়েত হোসেন, যুগ্ম আহ্বায়ক মিরান মাতুব্বর, বিএনপি নেতা মুরাদুর রহমান ও মাহফুজুর রহমান খান। এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য এবং দেশের রাজনৈতিক ইতিহাসে এ দিনের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে জাতীয় ঐক্য, গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
 

 

মন্তব্য করুন