প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ১১:১৭ এ এম
অনলাইন সংস্করণ
কনটেন্ট ক্রিয়েটর সুনেহরা তাসনিম ও ইউটিউবার ইফতেখার রাফসানের বাগদানের গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। তাঁদের একটি ছবি ভাইরাল হওয়ার পর ভক্ত-অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি হয়। তবে ছবিটি তাঁদের বাগদানের নয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার কর্তৃপক্ষ জানিয়েছে, রাফসান ও সুনেহরার বাগদানের খবর সম্পূর্ণ ভিত্তিহীন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটির সঙ্গে তাঁদের বাস্তব জীবনের বাগদানের কোনো সম্পর্ক নেই।
জানা গেছে, ছবিটি আসলে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘মার্কস অল রাউন্ডার’-এর শুটিং সেটে তোলা। পরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে ছবিটি সম্পাদনা করে বাগদানের ছবি হিসেবে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
বাগদানের গুঞ্জন মিথ্যা হলেও একসঙ্গে কাজ করার খবরটি সত্য। ‘মার্কস অল রাউন্ডার’ অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে পর্দায় জুটি বাঁধছেন রাফসান ও সুনেহরা। শিশু-কিশোরদের প্রতিভা তুলে ধরার এই আয়োজনে তাঁদের একসঙ্গে দেখা যাবে।
এখন দেখার বিষয়, উপস্থাপক হিসেবে রাফসান ও সুনেহরার নতুন জুটি দর্শকদের কতটা আকৃষ্ট করে।
মন্তব্য করুন