তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ১০:৫১ এ এম

অনলাইন সংস্করণ

দেশের বাজারে কমল স্বর্ণের দাম, আজ থেকেই কার্যকর নতুন দর

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার প্রভাবে দেশের বাজারেও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমানোয় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম বৃহস্পতিবার থেকেই কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (বিশুদ্ধ স্বর্ণ) দাম কমে যাওয়ায় নতুন দর নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত ১৩ অক্টোবর স্বর্ণের দাম সমন্বয় করেছিল সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রুপার বিক্রয়মূল্যের সঙ্গে মূল্য সংযোজন কর (ভ্যাট) অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

বিজ্ঞপ্তিতে স্বর্ণের অলংকারের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ৫ শতাংশ এবং রুপার অলংকারের ক্ষেত্রে ৬ শতাংশ ভ্যাটের বিধানের কথাও উল্লেখ করা হয়েছে।

 

মন্তব্য করুন