জেলা প্রতিনিধি গাজীপুর

প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ০৬:৫৩ পিএম

অনলাইন সংস্করণ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

গাজীপুরে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সাথে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর দপ্তরের কনফারেন্স রুমে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জিএমপি কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে এ পুনর্মিলনী পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করবে। তিনি সকলকে পেশাদারিত্ব, ঐক্য ও মানবিকতা বজায় রেখে জনগণকে মানসম্মত সেবা প্রদানের আহ্বান জানান।

এসময় তিনি গাজীপুর মহানগর এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজী, ছিনতাই, মাদক, অপহরণ, চুরি, ডাকাতি, নারী ও পুরুষ নির্যাতন, সড়ক দূর্ঘটনা, যানজট, জ¦ালানী তেল সংকট নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে দায়িত্ব পালনের আহ্বান জানান। জিএমপির বিভিন্ন ইউনিটে অনুদ্ঘাটিত মামলা দ্রুত উদ্ঘাটন, নিষ্পত্তি ত্বরান্বিত করা, ওয়ারেন্ট তামিল জোরদার করা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।

এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ জিএমপির বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মকর্তাগণ ও গাজীপুর মেট্রোপলিটন, গাজীপুর জেলা এবং বিভিন্ন উপজেলায় কর্মরত পেশাদার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন