প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০৯:৫৯ পিএম

অনলাইন সংস্করণ

জবি ইসলামিক স্টাডিজ বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ

আবিদ হাসান বাঁধন, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান আধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ পাওয়ায় আগামী ৩ বছরের জন্য অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ কে নিযুক্ত করা হয়েছে।

সোমবার ( ৩০ মার্চ , ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন সাক্ষরিত এক  অফিস আদেশে এই নিয়োগ সম্পন্ন করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন গত ১৬ মার্চ, ২০২৬ তারিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ প্রাপ্ত হওয়ায় তিনি ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান পদ হতে অব্যাহতি নিয়েছেন। এ প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫- এর ২৪(২) ধারা অনুযায়ী উক্ত বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ কে পরবর্তী ০৩ (তিন) বছরের জন্য ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এই আদেশ ৩০/০৩/২০২৬ তারিখ হতে কার্যকর হবে এবং তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন৷ 

মন্তব্য করুন