প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ
অকালপ্রয়াণ ঘটেছে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের জীবনের। ২৯ মার্চ দিঘার তালসারিতে শুটিং করার সময় জলে ডুবে তার মৃত্যু হয়, যা প্রাথমিক ময়নাতদন্ত রিপোর্টে নিশ্চিত করা হয়েছে। রাহুলের মৃতদেহ ইতোমধ্যেই বিজয়গড়ের বাড়িতে আনা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন সহকর্মী এবং অগণিত ভক্তরা।
কলকাতার নির্বাচনী প্রচারের কারণে বগুড়া-৬ আসনে থাকা দেব শেষ বিদায়ে উপস্থিত থাকতে পারেননি। তবে তিনি সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন এবং সাংবাদিকদের সঙ্গে আলাপেও আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন। দেব বলেন, ‘‘বড্ড তাড়াতাড়ি চলে গেল। ওর প্রথম সিনেমায় ‘আইটেম’ গানে নেচেছি। ছবির একটা গানের শুট হয়েছিল দক্ষিণ কলকাতায়। মনে আছে, তখন সাউথ সিটি মল সবে খুলেছে। ওকে নিয়ে রাজের সঙ্গে শপিং করতে গিয়েছি। নিউ মার্কেটেও গিয়েছি। ভাবতে পারছি না। এমন নয় যে, দারুণ বন্ধুত্ব ছিল। কিন্তু শিল্পী হিসাবে শ্রদ্ধা করতাম।’’
রাহুলের প্রথম ছবির ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির ‘প্যান্টে তালি’ গানও ছিল ব্যাপক জনপ্রিয়। সহ-অভিনেতার অকালপ্রয়াণে শোকস্তব্ধ দেব মনে করেন, এই ক্ষতি পুরো ইন্ডাস্ট্রির জন্যই বিরাট।
সোমবার ময়নাতদন্ত শেষে রাহুলের দেহ বিজয়গড়ের বাড়িতে আনা হয়। সেখান থেকে তাকে কেওড়াতলা মহাশ্মশানে শেষ বিদায় দেওয়া হবে। ইন্ডাস্ট্রির সহকর্মী ও ভক্তরা সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাবেন।
মন্তব্য করুন