প্রকাশিত: ৮ ঘন্টা আগে, ০৭:৪৫ পিএম

অনলাইন সংস্করণ

বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশ দূতাবাস ও কনসুলেটে উদযাপিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

সিরাজুল হক, সংযুক্ত আরব আমিরাতঃ

২৭শে মার্চ, শুক্রবার, ২০২৬
সংযুক্ত আরব আমিরাতে চলমান বিশেষ পরিস্থিতিতে  বাংলাদেশ দূতাবাস ও কনসুলেটে পালিত হয়েছে  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। পরিস্থিতি বিবেচনায় সংক্ষিপ্ত অনুষ্ঠানে সরকারের নেতৃত্বে আগামী দিনগুলোতে বাংলাদেশের আরও সমৃদ্ধি ও উন্নতি কামনা করা হয়।

বাংলাদেশের অভ্যুদয় ও স্বাধীনতা সংগ্রামে প্রাণ বিসর্জনকারী সকল শহিদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সশ্রদ্ধচিত্তে স্মরণ করে রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, ১২ লাখ আমিরাত প্রবাসীদের প্রত্যেকে যেন ভালো কাজের দৃষ্টান্ত স্থাপন করে শ্রদ্ধাশীল ও দায়িত্বশীল জাতি হিসেবে বাংলাদেশের সম্মান ও মর্যাদা রক্ষায় এগিয়ে আসে তার প্রত্যয় ব্যাক্ত করেন।

দিনের শুরুতে দূতাবাসের সকল কর্মকর্তাদের সাথে নিয়ে রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এরপর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন যথাক্রমে ডেপুটি চিফ অব মিশন শাহানাজ আক্তার রানু, কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ উল্লাহ খান, দূতালয় প্রধান তৌহিদ ইমাম  প্রথম সচিব ( পাসপোর্ট) রুবাইয়া আফরোজ। অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ বিমান, বাংলাদেশ এসোসিয়েশন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃোন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধিবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।     

শেষে, মহান মুক্তিযুদ্ধের সকল শহিদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা, প্রবাসীদের নিরাপত্তা ও বাংলাদেশের সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মন্তব্য করুন