স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৬, ০৯:৩১ এ এম

অনলাইন সংস্করণ

পূর্ব শক্রতার জেরে যুক্তরাষ্ট্র প্রবাসী জাকির হোসেনের বাড়িতে আবারো হামলা লুটপাট

১৯ মার্চ জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে যুক্তরাষ্ট্র প্রবাসী কুমিল্লা বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কালাকচুয়া গ্রামের জাকির হোসেনের বাড়িতে আবারও হামলা ও লুটপাট চালিয়েছে স্থানীয় সন্ত্রাসী রানা খানের নেতৃত্বে একদল সন্ত্রাসী। এ হামলার সময় বাড়িতে থাকা জাকির হোসেনের কন্যা তাসমিয়া আক্তার ভয়ে পাশ্ববর্তী প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নেন।

নাম প্রকাশ না করার শর্তে ঘটনার বিবরণ তুলে ধরে এলাকাবাসী প্রতিবেদককে জানান, বর্তমানে আত্মীয়স্বজনের সাথে গ্রামের বাড়িতে থাকা তাসমিয়া আক্তারের জীবন নিরাপত্তাহীন বলে ধারণা করা হয়।

বিগত ২০২৪ সালে গণঅভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত জাকির হোসেন ও তার পরিবারের উপর একাধিকবার হামলা ও লুটপাট চালিয়েছে সন্ত্রাসী রানা খান। ২০১২ সালে জাকির হোসেনের স্ত্রী নাসরিন সুলতানার দাদা আবদুল হক খন্দকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পাশে মূল্যবান সম্পত্তি নাতনি নাসরিন সুলতানার নামে পাওয়ায় এটর্নির মাধ্যমে দান করেন। এতে দূরসম্পর্কের আত্মীয় সন্ত্রাসী রানা খানের নজর পড়ে মূল্যবান সম্পত্তির দিকে।

পরবর্তীতে পাওয়ার অব এটর্নি ছিনিয়ে নেয়ার জন্য জাকির হোসেনকে হত্যার চেষ্টায় রানা খানের নেতৃত্বে একাধিকবার হামলা চালায় সন্ত্রাসীরা। ভাঙচুর ও লুটপাট চালায় বাড়িঘরে। একের পর এক হামলার ঘটনায় প্রাণহানির ভয়ে জাকির হোসেন আমেরিকা পাড়ি জমান। বিশ্বস্ত সূত্র জানায়, জাকির হোসেন বাংলাদেশে আসলে তাকে হত্যা করবে বলে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন বর্তমান ক্ষমতাসীন দলের রাজনীতির ছত্রছায়ায় জড়িত থাকা সন্ত্রাসী রানা খান।

মন্তব্য করুন