আবিদ হাসান বাঁধন, জবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৬, ০৬:২৪ পিএম

অনলাইন সংস্করণ

জবির অষ্টম উপাচার্য হিসেবে যোগদান করলেন অধ্যাপক মো. রইছ উদ্‌দীন

ছবি: তরুণ কণ্ঠ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অষ্টম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেছেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মো. রইছ উদ্‌দীন। 

(মঙ্গলবার) রাতে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করেন। 

এ-সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শারমীন, ব্যবসায় শিক্ষা অনুষদে ডিন অধ্যাপক মো. মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ইমরানুল হক, ছাত্রকল্যাণ পরিচালক সহযোগী অধ্যাপক কে এ এম রিফাত হাসান, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক মো. নাঈম আক্তার সিদ্দিকী, সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নাসির উদ্দীন সহ বিভাগের বিভাগের শিক্ষক-কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

এর আগে সোমবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তাঁকে চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক অফিস আদেশে জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ১০ ধারা অনুযায়ী রাষ্ট্রপতির অনুমোদনক্রমে অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন-কে আগামী চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক মো. রইছ উদ্‌দীন দায়িত্ব গ্রহণ করে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে ইনশাআল্লাহ। আমরা সকলে মিলে সম্মিলিত প্রচেষ্টায় একটি আধুনিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলাই হবে আমার প্রথম কাজ। 

তিনি আরও বলেন, সবাইকে নিয়ে এক নতুন জগন্নাথ গড়ার প্রত‍্যয় এবং এ লক্ষ্যে সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথ ভাবে পালনের আহ্বান জানান নবনিযুক্ত উপাচার্য।

মন্তব্য করুন