তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৬, ০১:৩২ পিএম

অনলাইন সংস্করণ

ইরানের হামলায় কেঁপে উঠল ইসরায়েল, প্রশ্ন উঠছে প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে

প্রতীকী ছবি

ইসরায়েলে সাম্প্রতিক ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর দেশটির প্রতিরক্ষা ও সতর্কীকরণ ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। গত ১৭ মার্চ রাতে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ক্লাস্টার মিউনিশনের আঘাতে দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এই হামলায় তেল আবিব–এর কাছাকাছি এলাকায় অন্তত দুই ইসরায়েলি নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, একটি আবাসিক ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে সেখানে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়। ভবনটিতে সুরক্ষিত কক্ষ (সেফ রুম) থাকলেও নিহতরা সেখানে পৌঁছানোর মতো সময় পাননি।

ঘটনার পর সাধারণ নাগরিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বেড়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, সতর্কতা সাইরেন কেন যথেষ্ট আগে বাজানো হয়নি, যাতে মানুষ নিরাপদ আশ্রয়ে যেতে পারে।

সামরিক ও কৌশলগত বিশ্লেষকদের একাংশের ধারণা, ধারাবাহিক হামলার কারণে ইসরায়েলের রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা কিছুটা দুর্বল হয়ে থাকতে পারে। ফলে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের গতিপথ ও আঘাতের সময় আগাম নির্ভুলভাবে শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে।

মন্তব্য করুন